৬০ প্রান্তিক জেলে পেলেন বকনা বাছুর
নড়াইলের কালিয়ায় ৬০ প্রান্তিক জেলের মধ্যে বকনা বাছুর বিতরণ। ছবি : এনটিভি
নড়াইলের কালিয়ায় নিবন্ধিত ৬০ প্রান্তিক জেলেকে ৬০টি বকনা বাছুর দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই বাছুর বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম।
উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) আবু রায়হান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মোমিন, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সুবিধাভোগী জেলেরা।
দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে এই ৬০ প্রান্তিক জেলেকে ৬০টি বকনা বাছুর দেওয়া হয়।

খাইরুল চৌধুরী, নড়াইল (কালিয়া)