Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:১০, ১২ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৪:১২, ১২ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:১০, ১২ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৪:১২, ১২ জানুয়ারি ২০২৬
আরও খবর
বগুড়াবাসীর কাছে দোয়া ও সমর্থন চাইলেন তারেক রহমান
এমপিওভুক্ত শিক্ষক পদে সুপারিশ পেলেন সাড়ে ১১ হাজার, ফল দেখবেন যেভাবে
বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের এসিআর জমা ৯ মার্চ শুরু
শিক্ষার্থী বরণে প্রস্তুত নওগাঁ বিশ্ববিদ্যালয়
ইউনিয়ন ইন্স্যুরেন্সের বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন

শিক্ষা কূটনীতি জোরদারে ঢাকায় আসছে মালদ্বীপের প্রতিনিধি দল

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:১০, ১২ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৪:১২, ১২ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:১০, ১২ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৪:১২, ১২ জানুয়ারি ২০২৬
রোববার মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন  মালদ্বীপের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। ছবি : বাসস

দক্ষিণ এশীয় আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছে মালদ্বীপের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। সফরকে সামনে রেখে প্রতিনিধি দলটি রোববার (১১ জানুয়ারি) মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আগামী ১২ থেকে ১৫ জানুয়ারি ঢাকার হোটেল লা মেরিডিয়ানে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দিতে আসা প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ফাতিমাথ মোহাম্মদ।

সাক্ষাৎকালে হাইকমিশনার ড. মো. নজমুল ইসলাম শিক্ষা কূটনীতিকে বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম কৌশলগত স্তম্ভ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘চিকিৎসা, প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি এবং সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে পড়াশোনার ব্যাপক সুযোগ রয়েছে। বাংলাদেশ সরকার মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য সরকারি অর্থায়নে ৭টি চিকিৎসা বৃত্তি (স্কলারশিপ) প্রদান করে থাকে, যা এখনো প্রত্যাশিতভাবে ব্যবহার হয়নি।’

হাইকমিশনার আরও বলেন, ‘স্বল্প ব্যয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা, সরাসরি বিমান যোগাযোগ এবং মাত্র সাড়ে তিন ঘণ্টার ভ্রমণ সময় মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশকে একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। শিক্ষাক্ষেত্রে এই সহযোগিতা দুই দেশের জনগণের বন্ধন আরও সুদৃঢ় করবে।’

এ সময় মালদ্বীপের প্রতিমন্ত্রী ফাতিমাথ মোহাম্মদ বাংলাদেশের শিক্ষাব্যবস্থার প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়ে আসা মালদ্বীপের অনেক চিকিৎসক বর্তমানে দেশে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এটি বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সুনাম আরও বৃদ্ধি করেছে।’

শিক্ষাসংক্রান্ত তথ্য মালদ্বীপের শিক্ষার্থীদের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দিতে তিনি দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া আগামী সেপ্টেম্বর মাসে মালদ্বীপে উচ্চশিক্ষার গুণগত মান বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী সেখানে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করেন।

সাক্ষাৎ শেষে হাইকমিশনার প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরকালীন সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

মালদ্বীপ শিক্ষা সম্মেলন

সংশ্লিষ্ট সংবাদ: মালদ্বীপ

২২ ডিসেম্বর ২০২৫
মালদ্বীপে প্রথমবারের মত বাংলাদেশ মেডিকেল এডুকেশন এক্সপো অনুষ্ঠিত
০১ নভেম্বর ২০২৫
১৮ বছরের কম বয়সীদের জন্য মালদ্বীপে ধূমপান নিষিদ্ধ
০৫ অক্টোবর ২০২৫
মালদ্বীপে আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন মালয়েশিয়া প্রবাসী দুই সাংবাদিক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিএনপির তিনজনের প্রার্থিতার বিষয়ে ভাগ্য নির্ধারণ আজ
  2. সাংবাদিকদের তথ্য ওয়েবসাইটে উন্মুক্তের অভিযোগ, ইসির নাকচ
  3. নির্বাচন সুষ্ঠু করতে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে : ইসি সানাউল্লাহ
  4. নির্বাচনে দুর্নীতি ও পরিবারতন্ত্রকে লাল কার্ড দেখানো হবে : জামায়াত আমির
  5. স্কুলের বন্ধুদের কাছ থেকে ১৪ লাখ টাকা উপহার পেলেন হাসনাত আব্দুল্লাহ
  6. ‘পরিচয় বদল’ করে কারাগার থেকে পালালেন আসামি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x