Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:৪০, ১৬ জুন ২০২৬
আপডেট: ০৫:৪২, ১৬ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:৪০, ১৬ জুন ২০২৬
আপডেট: ০৫:৪২, ১৬ জুন ২০২৬
আরও খবর
জলবায়ু-সহিষ্ণুতার অগ্রাধিকারে শীর্ষে অবকাঠামো, খাদ্য নিরাপত্তা ও পানিসম্পদ
জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময়
পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সম্ভাবনা
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন
জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করতে সিটি ব্যাংক ও ইউএনডিপির সমঝোতা

পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ-মালদ্বীপ যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:৪০, ১৬ জুন ২০২৬
আপডেট: ০৫:৪২, ১৬ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:৪০, ১৬ জুন ২০২৬
আপডেট: ০৫:৪২, ১৬ জুন ২০২৬
ছবি : বাসস

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, বৈশ্বিক উষ্ণতা হ্রাস এবং পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে জলবায়ু কূটনীতি সুদৃঢ় করার পাশাপাশি যৌথ উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

মালদ্বীপের স্বাধীনতার ৬০তম বার্ষিকী উপলক্ষে দেশটির হুলহুমালে সেন্ট্রাল পার্কে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম এই দ্বিপাক্ষিক সহযোগিতার রূপরেখা তুলে ধরেন।

সোমবার (১৫ জুন) দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম এবং জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জ্বালানি বিষয়ক মন্ত্রী ড. আলী শরীফসহ মালদ্বীপ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

হাইকমিশনার ড. নাজমুল ইসলাম মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মতবিনিময়কালে বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় ক্ষয়, জীববৈচিত্র্যের অবক্ষয় এবং বৈশ্বিক উষ্ণায়নের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও মালদ্বীপ উভয় দেশই একই ধরনের চরম ঝুঁকির সম্মুখীন। এই বৈশ্বিক সংকট এককভাবে মোকাবিলা করা সম্ভব নয়, তাই জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে কার্যকর অংশীদারিত্ব এবং যৌথ উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি।

হাইকমিশনার দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু অভিযোজন, উপকূলীয় সুরক্ষা, ম্যানগ্রোভ সংরক্ষণ এবং কমিউনিটি-ভিত্তিক পরিবেশ ব্যবস্থাপনায় বাংলাদেশের দীর্ঘ ও সফল অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। তিনি জানান, বাংলাদেশ জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার বৈশ্বিক প্রচেষ্টায় মালদ্বীপের সঙ্গে নীতিগত ও কৌশলগতভাবে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

অনুষ্ঠানে মালদ্বীপ সরকারের উচ্চাভিলাষী ‘ফাইভ মিলিয়ন ট্রি প্রজেক্ট’ -এর প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে হাইকমিশনার বলেন, মালদ্বীপের এই প্রকল্প এবং বাংলাদেশের বর্তমান জাতীয় সবুজায়ন কর্মসূচির যার আওতায় প্রায় ২৫ কোটি বৃক্ষ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা উভয় দেশের পরিবেশবান্ধব ভবিষ্যৎ নির্মাণের অভিন্ন দূরদর্শিতার প্রমাণ।

মালদ্বীপের এই পাঁচ মিলিয়ন চারা রোপণ প্রকল্প সফল করতে বাংলাদেশ তাদের অভিজ্ঞতা, সর্বোত্তম অনুশীলন এবং কারিগরি জ্ঞান বিনিময় করবে।

অনুষ্ঠানে উভয় পক্ষ একমত পোষণ করেন, পরিবেশ ও সামুদ্রিক সম্পদ সুরক্ষা সরাসরি দুই দেশের জনগণের জীবন ও জীবিকার সঙ্গে সম্পর্কিত। এ লক্ষ্যে ভবিষ্যতে জলবায়ু গবেষণা, পরিবেশ সচেতনতা কর্মসূচি, যৌথ বৃক্ষরোপণ অভিযান, সক্ষমতা বৃদ্ধি কার্যক্রম এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক জলবায়ু ফোরামগুলোতে দুই দেশ সমন্বিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

মালদ্বীপ জলবায়ু পরিবেশ

সংশ্লিষ্ট সংবাদ: মালদ্বীপ

১২ জানুয়ারি ২০২৬
শিক্ষা কূটনীতি জোরদারে ঢাকায় আসছে মালদ্বীপের প্রতিনিধি দল
২২ ডিসেম্বর ২০২৫
মালদ্বীপে প্রথমবারের মত বাংলাদেশ মেডিকেল এডুকেশন এক্সপো অনুষ্ঠিত
০১ নভেম্বর ২০২৫
১৮ বছরের কম বয়সীদের জন্য মালদ্বীপে ধূমপান নিষিদ্ধ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রিসোর্টে নারী পর্যটককে শ্লীলতাহানি ও ভিডিও ধারণ, ব্যবস্থাপকসহ গ্রেপ্তার ২
  2. আগামী ২৪ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বর্ষণের আভাস যেসব অঞ্চলে
  3. ‘গাবতলী বাস টার্মিনালে অবৈধ স্থাপনার বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে’
  4. পরকীয়ার জেরে স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, আটক স্ত্রী
  5. স্কুলছাত্র ইথানকে গুলির ঘটনায় আরও ৩ জন গ্রেপ্তার
  6. দেশের কল্যাণে কাজ করতে শিক্ষার্থীদের প্রস্তুত হতে বললেন প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x