Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
খালিদ হাসান, বগুড়া (শিবগঞ্জ-সোনাতলা)
১৭:১০, ১২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:১৬, ১২ জানুয়ারি ২০২৬
খালিদ হাসান, বগুড়া (শিবগঞ্জ-সোনাতলা)
১৭:১০, ১২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:১৬, ১২ জানুয়ারি ২০২৬
আরও খবর
নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বহু হতাহতের শঙ্কা
বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ডিভাইডারে, নিহত ৩
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের প্রতীক বরাদ্দ ১৬ মার্চ
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ
ভোটকেন্দ্রের সামনে ছাত্রদলনেতাকে ছুরিকাঘাত

বগুড়া-২ আসনে কে হচ্ছেন বিএনপি জোটের প্রার্থী

খালিদ হাসান, বগুড়া (শিবগঞ্জ-সোনাতলা)
১৭:১০, ১২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:১৬, ১২ জানুয়ারি ২০২৬
খালিদ হাসান, বগুড়া (শিবগঞ্জ-সোনাতলা)
১৭:১০, ১২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:১৬, ১২ জানুয়ারি ২০২৬
বিএনপির প্রার্থী অধ্যক্ষ মীর শাহে আলম এবং নাগরিক ঐক্যের (বিএনপি জোটের) প্রার্থী মাহমুদুর রহমান মান্না। ছবি : এনটিভি 

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী কে হচ্ছেন—এই প্রশ্নে সরগরম হয়ে উঠেছে পুরো নির্বাচনি মাঠ। নির্বাচন কমিশনের রায়ে নতুন করে এই সংশয় তৈরি হয়েছে এ আসনে।

গত ২৪ ডিসেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাকে জোটের প্রার্থী হিসেবে ঘোষণা দেন। সে সময় তিনি স্পষ্ট করে বলেন, ‘কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ছেড়ে দেওয়া আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। কেউ স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এই ঘোষণার পরই নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার অংশগ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এরপর ২৯ ডিসেম্বর  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এক চিঠিতে মান্নার পরিবর্তে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলমকে জোটের প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়। এতে প্রাণ ফিরে পায় বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা।

এরপর গত ২ জানুয়ারি যাচাই-বাছাই শেষে বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এতে মুহূর্তেই পাল্টে যায় রাজনৈতিক সমীকরণ। তবে এখানেই শেষ নয়। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন মাহমুদুর রহমান মান্না। গতকাল রোববার দুপুরে সেই আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। ফলে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পান মান্না।

এতে নতুন করে প্রশ্ন উঠেছে—বিএনপি জোটের প্রার্থী হিসেবে এবার কি পুনরায় মাহমুদুর রহমান মান্নার নাম ঘোষণা করা হবে? নাকি সর্বশেষ ঘোষিত প্রার্থী অধ্যক্ষ মীর শাহে আলমই থাকবেন জোটের চূড়ান্ত প্রার্থী?

এ প্রসঙ্গে অধ্যক্ষ মীর শাহে আলম বলেন, ‘দল আমাকে আনুষ্ঠানিকভাবে জোটের প্রার্থী ঘোষণা করেছে। আমি সেভাবেই প্রচার-প্রচারণা ও জনসংযোগ চালাচ্ছি।’

অন্যদিকে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ওখানে বিএনপির প্রার্থী এখন পর্যন্ত নমিনেশন উইথড্র করেননি। বিএনপি কী করবে আমি তা জানি না। তবে, আমি আশা করব আমাকে তো মনোনয়ন দেওয়া হয়েছিল। তাহলে তাকে উইথড্র করাটা ন্যাচারাল নিয়মের মধ্যে পড়ে।’ 

অপরদিকে বিএনপি জোটের প্রার্থী নিয়ে অনিশ্চয়তায় জামায়াতের একক প্রার্থী হিসেবে মাঠ কাঁপাচ্ছেন সাবেক সংসদ সদ্য অধ্যক্ষ শাহাদুজ্জামান। এই আসনে বিএনপি, জামায়াত, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদের প্রার্থীসহ মোট সাতজন প্রার্থী হয়েছেন।

বগুড়া মাহমুদুর রহমান মান্না মীর শাহে আলম
১৭ জুলাই ২০২৫
বাড়িতে ঢুকে ২ নারীকে কুপিয়ে হত্যা, আহত ১
০৯ জুলাই ২০২৫
বগুড়ার দুপচাঁচিয়ায় শ্বশুর ও পুত্রবধূকে শ্বাসরোধে হত্যা
২০ জুন ২০২৫
বগুড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
১৫ জুন ২০২৫
অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ৩
২৮ এপ্রিল ২০২৫
শিবগঞ্জে এলজিইডির নির্মাণকাজে অনিয়মের অভিযোগ
১৬ মার্চ ২০২৫
শিবগঞ্জে ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল
১৩ মার্চ ২০২৫
বগুড়ায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
২৪ ফেব্রুয়ারি ২০২৫
শিবগঞ্জে যুবদলনেতার বাড়িতে হামলা
২২ ফেব্রুয়ারি ২০২৫
বগুড়ায় অটোভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত বেড়ে ৫
৩০ জানুয়ারি ২০২৫
বগুড়ায় সড়কে গাছ ফেলে ডাকাতি, আহত ২০ যাত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সান্তাহারে ট্রেন দুর্ঘটনা : আহত ৬৬, তদন্তে ৪ সদস্যের কমিটি
  2. সান্তাহারে ট্রেনের ৯ বগি লাইনচ্যুত : আহত অর্ধশতাধিক যাত্রী
  3. চার স্তরের নিরাপত্তায় প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ, জামাত সকাল ১০টায়
  4. ঈদের ছুটিতেও চালু থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
  5. টাঙ্গুয়ার হাওরে ঢুকছে পানি, কৃষকের দুশ্চিন্তা
  6. মন্ত্রীদের সংসদবিষয়ক দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x