সাহস থাকলে শেখ হাসিনা ও জয় দেশে এসে কথা বলুক : স্বরাষ্ট্র উপদেষ্টা
সাহস থাকলে দেশে এসে কথা বলতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ আহ্বান জানান।
পার্শ্ববর্তী রাষ্ট্রে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় নির্বাচন নিয়ে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছেন। তা ভোটারদের শঙ্কিত করবে কি না?— এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনি তো নিজে শঙ্কিত না। আর ওই দূরে থেকে তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, যদি তাদের এত সাহস থাকে তো দেশে এসেই তো দিত। তারা পালিয়ে আছে অন্য জায়গায়। চোর তো অনেক কিছু বলতে পারে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তারা পালিয়ে আছে, পালিয়ে ওখান থেকে বলতেছে। তাদের কথায় কেউ শঙ্কিত হবে নাকি? যদি ওনাদের সাহস থাকে দেশের ভেতরে আসুক। আইসা আইনের আশ্রয় নিক এবং তারা তাদের কথা বলুক। অন্য দেশে পালায়া কথা বললে তো এটার কোনো ভ্যাল্যু নাই।
বিস্তারিত ভিডিওতে দেখুন…

এনটিভি অনলাইন ডেস্ক