Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
ইসরাফিল নাঈম, ভোলা (লালমোহন-চরফ্যাশন)
১৭:৫০, ১৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:৫৩, ১৫ জানুয়ারি ২০২৬
ইসরাফিল নাঈম, ভোলা (লালমোহন-চরফ্যাশন)
১৭:৫০, ১৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:৫৩, ১৫ জানুয়ারি ২০২৬
আরও খবর
গোবিন্দগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক
চোলাই মদসহ দুই নারী আটক
আসামি ছাড়াতে থানায় তদবির, ইউপি সদস্যসহ ৫ জন পুলিশ হেফাজতে
ট্রান্সফরমার চোরচক্রের সদস্য আটক, সহযোগীরা পলাতক
রক্তভর্তি সিরিঞ্জ ঠেকিয়ে ছিনতাই, জনতার হাতে আটক যুবক

ভোলায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

ইসরাফিল নাঈম, ভোলা (লালমোহন-চরফ্যাশন)
১৭:৫০, ১৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:৫৩, ১৫ জানুয়ারি ২০২৬
ইসরাফিল নাঈম, ভোলা (লালমোহন-চরফ্যাশন)
১৭:৫০, ১৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:৫৩, ১৫ জানুয়ারি ২০২৬
ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট থেকে র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে স্ত্রীকে হত্যার অভিযোগে আটক জিহাদ। ছবি : এনটিভি

ভোলার লালমোহন উপজেলায় পারিবারিক কলহের জেরে মোসা. রুনা বেগম (২০) নামে এক গৃহবধূকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামী মো. জিহাদকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে জিহাদকে আটক করা হয়।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গণেশপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রুনা বেগম ওই এলাকার মো. হাফিজুর রহমানের মেয়ে। আটক জিহাদ একই ইউনিয়নের পাঙাশিয়া এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে।

রুনা ও জিহাদ সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন। প্রায় সাত মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। বিষয়টি একাধিকবার পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হয়।

গতকাল দুপুরে রুনার মা শালিসের উদ্দেশে জিহাদের বাড়িতে যান। সে সময় রুনা বাবার বাড়িতে অবস্থান করছিলেন এবং জিহাদ ছিলেন তার নিজ বাড়িতে। শালিস শেষে জিহাদ রুনার বাবার বাড়িতে যান। তখন রুনার মা জিহাদের বাড়িতে ছিলেন এবং তার বাবা ঘরের বাইরে ছিলেন।

নিহত রুনার চাচি নূর জাহান বেগম জানান, সন্ধ্যার দিকে রুনার ঘর থেকে শব্দ পেয়ে তিনি সেখানে যান। ঘরে ঢুকে বিছানায় রুনাকে পড়ে থাকতে দেখেন। তার শরীর কম্বল দিয়ে ঢাকা ছিল এবং বুকের ওপর একটি বালিশ রাখা ছিল। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে কম্বল সরিয়ে দেখেন, রুনার গলায় নখের আঁচড়ের দাগ রয়েছে এবং বিছানা ভেজা। এ ছাড়া তার মুখে লালা ও রক্ত ছিল।

পরে স্থানীয় এক পল্লী চিকিৎসক এসে রুনাকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী জিহাদ পলাতক থাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

ওসি আরও জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিহাদ তার স্ত্রী রুনা বেগমকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আটক ভোলা স্ত্রীকে হত্যা
০৯ মে ২০২৬
রক্তভর্তি সিরিঞ্জ ঠেকিয়ে ছিনতাই, জনতার হাতে আটক যুবক
০৯ মে ২০২৬
গাইবান্ধায় ফেনসিডিলসহ আটক ১
০৬ মে ২০২৬
পিকআপ ভর্তি ভারতীয় প্রসাধনীসহ আটক ২
০৬ মে ২০২৬
র‍্যাবের ওপর হামলা : যৌথ অভিযানে বিপুল মাদক-অস্ত্রসহ আটক ১৩
০৬ মে ২০২৬
র‍্যাব-পুলিশের যৌথ অভিযান : পাঁচ মণ গাঁজা-ড্রোনসহ আটক ১০
০৫ মে ২০২৬
এক কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
০৫ মে ২০২৬
জুতার ভেতর ইয়াবা পাচারকালে মামা-ভাগ্নে আটক
০৩ মে ২০২৬
পাচারের সময় বাসে মিলল জীবিত তক্ষক, নারীসহ আটক ২
০৩ মে ২০২৬
গোবিন্দগঞ্জে ইয়াবাসহ যুবক আটক
৩০ এপ্রিল ২০২৬
ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ আটক ৭
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ
  2. ডিএনডি লেকে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
  3. তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
  4. অনলাইন ক্যাসিনোর এজেন্ট গ্রেপ্তার
  5. আজ ঢাকায় বৃষ্টি হবে কি না, জানাল আবহাওয়া অফিস
  6. আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x