Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
জাহিদুল ইসলাম, হিলি
১৭:৫৫, ১৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:৫৬, ১৬ জানুয়ারি ২০২৬
জাহিদুল ইসলাম, হিলি
১৭:৫৫, ১৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:৫৬, ১৬ জানুয়ারি ২০২৬
আরও খবর
মুন্সীগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
নবাবগঞ্জে জোড়া খুন : একজনের মৃত্যুদণ্ড ও ৭ জনের যাবজ্জীবন
সাবেক সেনা কর্মকর্তা মামুন ও নাসের ফের রিমান্ডে
৩ জেলায় ২ দিনের সফরে যাচ্ছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
মামলার আসামি হয়েও জামায়াত নেতার প্রকাশ্যে মিছিল

মাদ্রাসায় কর্মচারী নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ, আদালতে মামলা

জাহিদুল ইসলাম, হিলি
১৭:৫৫, ১৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:৫৬, ১৬ জানুয়ারি ২০২৬
জাহিদুল ইসলাম, হিলি
১৭:৫৫, ১৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:৫৬, ১৬ জানুয়ারি ২০২৬
দিনাজপুরের হাকিমপুর উপজেলার গোবিন্দপুর গুমড়া দ্বিমুখী দাখিল মাদ্রাসা। ছবি : এনটিভি

দিনাজপুরের হাকিমপুর উপজেলার গোবিন্দপুর গুমড়া দ্বিমুখী দাখিল মাদরাসায় চারজন কর্মচারীকে অবৈধভাবে নিয়োগের অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। নিয়োগবঞ্চিত প্রার্থীদের দায়ের করা এ মামলায় মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা ও উপজেলা শিক্ষা অফিসারসহ ১২ জনকে বিবাদী করা হয়েছে। গত ১২ জানুয়ারি দিনাজপুরের হাকিমপুর সিভিল জজ আদালতে মামলাটি দায়ের করা হয়।

মামলার বিবরণ থেকে জানা গেছে, গত বছরের ২০ ডিসেম্বর ওই মাদ্রাসায় নৈশপ্রহরী, আয়া, পরিচ্ছন্নতাকর্মী ও নিরাপত্তাকর্মী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। বাদীপক্ষের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ার শুরুতেই মাদ্রাসার সভাপতি আব্দুর রাজ্জাক প্রত্যেক প্রার্থীর কাছে ১৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা ঘুষ দাবি করেন। প্রার্থীরা টাকা দিতে অস্বীকৃতি জানালে সভাপতি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং ‘টাকা দাও, চাকরি নাও’ -বলতে থাকেন তিনি।

বাদীরা আরও উল্লেখ করেন, বিধি অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পরীক্ষা হওয়ার কথা থাকলেও সভাপতির বাড়ির পাশের একটি স্কুলে কেন্দ্র নির্ধারণ করা হয়। পরীক্ষার আগের রাতে পছন্দের প্রার্থীদের প্রশ্নপত্র সরবরাহ করা হয় এবং ভয়-ভীতি দেখিয়ে অন্য প্রার্থীদের পরীক্ষায় অংশ নিতে বাধ্য করা হয়। এই অবৈধ প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্তরা হলেন- রাশেদুজ্জামান লিফাত, শাকিল আহমেদ, মিনহাজ হোসেন ও মোস্তারী আক্তার মিতু।

এ বিষয়ে মামলার বাদী আসাদুজ্জামান তামিম, মৌসুমী আকতার, সাজ্জাদ হোসেন ও আব্দুল ওয়াজেদ পারভেজ বলেন, মাদ্রাসার সভাপতি নিয়োগ বাণিজ্য করে তার পছন্দের ব্যক্তিদের নিয়োগ প্রদানের ব্যবস্থা করেছেন। আমরা এই নিয়োগ পরীক্ষা মানি না। এটা অবৈধ, বিধি বহির্ভূত, অকার্যকর ও বে-আইনী নিয়োগ প্রক্রিয়া। এনিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা স্বচ্ছতার সাথে পুনরায় নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।

মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোজাহার আলী বলেন, আমি এই অনিয়মের সাথে নেই। সভাপতি ৬০ লাখ টাকা নিয়ে অবৈধভাবে যাদের নিয়োগ দিয়েছেন, আমি তাদের মাদরাসায় যোগদানের অনুমতি দেব না। আমি চাই স্বচ্ছ প্রক্রিয়ায় মেধাবীরা চাকরি পাক।

অভিযোগ অস্বীকার করে সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, নিয়োগ পরীক্ষা স্বচ্ছ হয়েছে। টাকা নেওয়ার প্রমাণ দিতে পারলে আমি পদত্যাগ করব। 

মাদ্রাসা শিক্ষা বোর্ডের ডিজির প্রতিনিধি ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর বলেন, আমি নিজেই ওই নিয়োগ পরীক্ষা নিয়েছি। পরীক্ষা স্বচ্ছ হয়েছে। তবে পরবর্তীতে যদি আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া যায়, তাহলে নিয়োগ বাতিল করা হবে। 

প্রশ্নপত্র বহিরাগতদের মাধ্যমে ফটোকপি করার সময় প্রশ্নপত্র ফাঁসের জবাবে আবু জাফর বলেন, এখানে কম সময়ের ব্যবধান ছিল। তাই প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয় দেখি না। 

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমা জানান, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন। তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দিনাজপুর মামলা মাদ্রাসা

সংশ্লিষ্ট সংবাদ: দিনাজপুর

০৭ এপ্রিল ২০২৬
ফুয়েল কার্ড ছাড়া জ্বালানি তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত
০৭ এপ্রিল ২০২৬
হাকিমপুরে প্রথমবারেই ‘কালোসোনা’ চাষে বাজিমাত
০৫ এপ্রিল ২০২৬
হাবিপ্রবিতে ২ দিনব্যাপী আইসিএমএসসি কনফারেন্স শুরু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘এই দামে ইলিশ না নিয়ে সিলভার কার্প নেন’
  2. পয়লা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুই স্টেশন
  3. ছেলেকে কুপিয়ে ভবন থেকে লাফিয়ে পড়ে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু
  4. আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
  5. হাসপাতালে চাঁদাবাজির মামলায় প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ৭
  6. জ্বালানি পাচারের অপরাধে ব্যবসায়ীর কারাদণ্ড, ৮০০ লিটার তেল জব্দ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x