Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:৪০, ২৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৩:৪২, ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:৪০, ২৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৩:৪২, ২৭ জানুয়ারি ২০২৬
আরও খবর
সুষ্ঠু নির্বাচন হয়েছে বলিনি, ফলাফল মেনে নিয়েছি : ডা. শফিকুর রহমান
সীমান্তে অতন্দ্রপ্রহরী বিজিবি, স্বজনদের ছাড়াই কাটে ত্যাগের ঈদ
ঈদ উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়
মুসল্লিদের নিরাপত্তায় শোলাকিয়া ঈদগাহে ৫ প্লাটুন বিজিবি
ব্রাহ্মণবাড়িয়া থেকে সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

নির্বাচনে দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত বিজিবি

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:৪০, ২৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৩:৪২, ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:৪০, ২৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৩:৪২, ২৭ জানুয়ারি ২০২৬
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ফাইল ছবি

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, বিজিবি একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে অর্পিত সব দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) রাতে টেকনাফের শাহপরীর দ্বীপে কক্সবাজার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভায় এ কথা বলেন। এ সভায় বিজিবি ডিজি সভাপতিত্ব করেন।

এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, র‌্যাব, আনসার ও ভিডিপি, বাংলাদেশ কোস্ট গার্ড, ডিজিএফআই ও এনএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজিবির কক্সবাজার রিজিয়নের সব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, ভোটাররা যাতে নিরাপদে, শান্তিপূর্ণভাবে ও শঙ্কামুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। এ সময় তিনি বলেন, দেশের চার হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকাকে সম্পূর্ণ নিরাপদ রেখেই সারা দেশে ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনি দায়িত্ব পালন করবে। এছাড়াও সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে নিয়োজিত থাকবে।

বিজিবি মহাপরিচালক আরও বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য বিজিবি সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, বিশেষ ব্রিফিং, আইনানুগ দায়িত্ব পালনের নির্দেশনা, আচরণবিধি ও পরিস্থিতি মোকাবিলায় এসটিএক্স অনুশীলন সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, ভোটকেন্দ্র, ব্যালট, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যে কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতিতে শান্ত, পেশাদার ও আইনসম্মতভাবে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবি’র হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স, র‌্যাপিড অ্যাকশন টিম, বিশেষায়িত ডগ স্কোয়াড, ড্রোন ও বডি-অন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে।

বিজিবি মহাপরিচালক বলেন, কক্সবাজার একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। পাশাপাশি মিয়ানমারের সঙ্গে দীর্ঘ ২৭১ কিলোমিটার সীমান্ত থাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে বিজিবি সদস্যরা অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছে। রোহিঙ্গা উপস্থিতিজনিত সম্ভাব্য ঝুঁকিও বিশেষভাবে বিবেচনায় রাখা হয়েছে বলে জানান তিনি।

এর আগে, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কক্সবাজার পরিদর্শন করেন।

বিজিবি নির্বাচন দায়িত্ব

সংশ্লিষ্ট সংবাদ: বিজিবি

২২ মার্চ ২০২৬
সীমান্তে অতন্দ্রপ্রহরী বিজিবি, স্বজনদের ছাড়াই কাটে ত্যাগের ঈদ
২০ মার্চ ২০২৬
মুসল্লিদের নিরাপত্তায় শোলাকিয়া ঈদগাহে ৫ প্লাটুন বিজিবি
১৫ মার্চ ২০২৬
৯৫ লাখ টাকার ভারতীয় ডিএনএ টেস্ট কিট জব্দ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সালিশে সংঘর্ষে যুবক নিহত, মরদেহ দেখে প্রতিবেশীর মৃত্যু
  2. দুই গোষ্ঠীর দ্বন্দ্বে টেঁটাযুদ্ধে নিহত ১, আহত প্রায় অর্ধশত
  3. কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় করা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
  4. ‘জুলাই অভ্যুত্থানে’ শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীদের জন্য অবৈতনিক শিক্ষা
  5. ১৮০ দিনে দুই লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস-কেডস দেবে সরকার
  6. ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x