Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৬:৫০, ২৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৬:৫৭, ২৮ জানুয়ারি ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৬:৫০, ২৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৬:৫৭, ২৮ জানুয়ারি ২০২৬
আরও খবর
সজিনা ফুলেই মধুর সাফল্য : বাণিজ্যিক উৎপাদনে তাক লাগালেন ৪ মৌখামারি
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করছে সরকার
দেশে প্রথম উচ্চ খরা সহনশীল সয়াবিনের জাত উদ্ভাবন
আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে : কৃষিমন্ত্রী
কৃষি মেলায় নজর কেড়েছে ‘শস্য মানচিত্র’

‘সুপার গ্রিন’ লাউয়ে বাজিমাত, ৫০ হাজার খরচে ৪ লাখ আয়ের স্বপ্ন

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৬:৫০, ২৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৬:৫৭, ২৮ জানুয়ারি ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৬:৫০, ২৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৬:৫৭, ২৮ জানুয়ারি ২০২৬
দিনাজপুরের খানসামা উপজেলার বাশুলী গ্রামের মাঠে সারি সারি মাচায় ঝুলছে চকচকে সবুজ লাউ। ছবি : এনটিভি অনলাইন

শীতের সকালে দিনাজপুরের খানসামা উপজেলার বাশুলী গ্রামের মাঠ এখন সবুজে ঘেরা। মাঠজুড়ে সারি সারি মাচায় ঝুলছে চকচকে সবুজ লাউ। আধুনিক ও জৈব পদ্ধতিতে ‘সুপার গ্রিন’ জাতের লাউ চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন কৃষক আমিনুল ইসলাম। মাত্র কয়েক মাসের পরিশ্রমে তিনি এখন সাফল্যের নতুন পথ দেখাচ্ছেন উপজেলার অন্য কৃষকদের।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের আধুনিক ও জৈব পদ্ধতিতে সবজি উৎপাদনে উৎসাহিত করা হচ্ছে। এরই অংশ হিসেবে বাশুলী গ্রামে ২০ শতক জমিতে একটি প্রদর্শনী প্লট স্থাপন করা হয়। কৃষি অফিসের পরামর্শে আমিনুল ইসলাম তার মোট ১০০ শতক জমিতে উচ্চ ফলনশীল ‘সুপার গ্রিন’ জাতের লাউ চাষ শুরু করেন।

চাষাবাদে ব্যয়ের হিসাব জানিয়ে আমিনুল ইসলাম বলেন, বীজ, মাচা তৈরি, জৈব সার ও শ্রমিক খরচ মিলিয়ে আমার মোট ব্যয় হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। শুরুতে কিছুটা দুশ্চিন্তা থাকলেও ফলন আসার পর সব শঙ্কা কেটে গেছে। ইতোমধ্যে আমি ১ লাখ ৭০ হাজার টাকার লাউ বিক্রি করেছি। মাঠে যে পরিমাণ ফলন এখনও আছে, আবহাওয়া অনুকূলে থাকলে আরও ২ থেকে ৩ লাখ টাকা আয় হবে বলে আশা করছি।

আমিনুল ইসলাম আরও জানান, রাসায়নিক সারের বদলে জৈব সার এবং পরিবেশবান্ধব বালাই দমন পদ্ধতি ব্যবহার করায় লাউয়ের মান ও আকার খুব ভালো হয়েছে। বাজারে এই জাতের লাউয়ের চাহিদা ব্যাপক, এমনকি অনেক পাইকার সরাসরি জমি থেকেই লাউ কিনে নিয়ে যাচ্ছেন।

খানসামা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইয়াসমিন আক্তার জানান, সুপার গ্রিন জাতের লাউ মূলত উচ্চ ফলনশীল এবং এতে রোগবালাইয়ের উপদ্রব তুলনামূলক কম। তিনি বলেন, টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আমরা কৃষকদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত সবজি উৎপাদনের কৌশল শেখাচ্ছি। আমিনুলের মতো কৃষকরা সঠিক পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে অল্প জমিতেই স্বাবলম্বী হওয়ার উদাহরণ তৈরি করছেন।

কৃষি লাউ চাষ
০৬ ডিসেম্বর ২০২৪
‘স্মার্ট এগ্রিকালচার কৃষিপণ্যের সিন্ডিকেট ভাঙতে সক্ষম’
২৯ জুলাই ২০২৪
বারিতে ফল পাকানোর নিরাপদ প্রযুক্তি উদ্ভাবন
১৩ জুন ২০২৪
‘গণমাধ্যমই পারে ভারসাম্যপূর্ণ স্থিতিশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে’
১১ জুন ২০২৪
৬৮৮ কোটি ৩৫ লাখ টাকার সার কিনবে সরকার
২৩ মে ২০২৪
বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে কাজ করবে অস্ট্রেলিয়া
০৯ মার্চ ২০২৪
কীটপতঙ্গ ২০ থেকে ৩০ শতাংশ ফসল নষ্ট করে : কৃষি গবেষণা
০৮ ফেব্রুয়ারি ২০২৪
নওগাঁয় চাষাবাদে নতুন সংযোজন রঙিন ফুলকপি
১৮ ডিসেম্বর ২০২৩
বিলুপ্ত প্রায় ২৯ প্রজাতির মাছ ১৪ বছরে পুনরুদ্ধার
০১ ডিসেম্বর ২০২৩
কুমিল্লায় ধনেপাতা চাষে কৃষকের সাফল্য
২৭ নভেম্বর ২০২৩
কৃষি ও রপ্তানি ঋণের সুদহার ছাড়াল ১০ শতাংশ 
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকীতে শামা ওবায়েদের শ্রদ্ধা
  2. মাদকে সম্পৃক্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না : সুলতান সালাউদ্দিন টুকু
  3. ড্যাবের উদ্যোগে ঈদুল ফিতরে কর্মরত চিকিৎসকদের শুভেচ্ছা স্মারক ও লাঞ্চ বক্স বিতরণ
  4. রাজধানীতে সরকারি শিশু পরিবারগুলো পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
  5. রাত ১টার মধ্যে ২০ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা
  6. ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x