ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে : ফারুক
ময়মনসিংহ-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুক গণসংযোগ করছেন। ছবি : এনটিভি
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুক।
গতকাল বুধবার (২৮ জানুয়ারি) উপজেলার ৮ নম্বর রাঙ্গামাটিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গণসংযোগকালে এ মন্তব্য করেন আখতারুল আলম ফারুক। গণসংযোগকালে ধানের শীষের প্রার্থী সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় আখতারুল আলম ফারুক বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এলে সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড দেওয়া হবে। এসব কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবে। তাই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমি ১২ তারিখ সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
পরে আখতারুল আলম ফারুক দিনব্যাপী ওই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় দলের শতাধিক নেতাকর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক