একই মঞ্চে বিএনপি-জামায়াত প্রার্থী, দিলেন নানা প্রতিশ্রুতি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুরে এক অনন্য রাজনৈতিক সম্প্রীতির চিত্র দেখা গেছে। আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে পিরোজপুর সদর উপজেলার ঐতিহাসিক গোপালকৃষ্ণ টাউন হল প্রাঙ্গণে ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন)-এর আয়োজনে ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত হন বিএনপি ও জামায়াতের দুই প্রার্থী।
অনুষ্ঠানে পিরোজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন এবং জামায়াত জোটের প্রার্থী মাসুদ সাঈদী স্থানীয় জনগণের মুখোমুখি হন। এ সময় তারা সাধারণ মানুষের বিভিন্ন তীক্ষ্ণ প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কী কী ভূমিকা রাখবেন, তার প্রতিশ্রুতি দেন।
সুজন পিরোজপুর জেলা শাখার সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিএনপি ও জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রশিদ আল মুনান, পিরোজপুর