Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩৫, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:২৬, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩৫, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:২৬, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও চার প্রার্থী
ভূমিকম্প মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
ইরান যুদ্ধ : বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
রাজশাহী ও পাবনার দুটি আসনে কারচুপির অভিযোগে হাইকোর্টে বিএনপি
চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে একজন নিহত

রয়টার্সকে তারেক রহমান

জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, ঐক্য সরকারে যাবে না বিএনপি 

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩৫, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:২৬, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩৫, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:২৬, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্য সরকার গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রস্তাব নাকচ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি এককভাবেই সরকার গঠনে সক্ষম হবে বলে তিনি আত্মবিশ্বাসী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অবস্থানের কথা জানান।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই দশক পর গত ডিসেম্বরে তারেক রহমান লন্ডন থেকে দেশে ফেরেন। তরুণদের নেতৃত্বাধীন গণআন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর দেশে রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। ২০২৪ সালের আগস্ট থেকে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামপন্থি দল জামায়াতে ইসলামী। একসময় নিষিদ্ধ থাকা দলটি এখন আবার সক্রিয় রাজনীতিতে ফিরেছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকার পরিচালনা করে। এবারও জামায়াত নির্বাচন-পরবর্তী স্থিতিশীলতার স্বার্থে ঐক্য সরকার গঠনের প্রস্তাব দেয়।

তবে দলীয় কার্যালয়ে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান রয়টার্সকে বলেন, আমি কীভাবে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নিয়ে সরকার গঠন করব? তাহলে বিরোধী দল থাকবে কারা? তিনি আশা প্রকাশ করেন, জামায়াত যদি বিরোধী দলে থাকে, তবে তারা গঠনমূলক ভূমিকা পালন করবে।

বিএনপি নেতাদের দাবি উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, ৩০০ আসনের মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পাবে দলটি। বিএনপি ২৯২টি আসনে প্রার্থী দিয়েছে, বাকিগুলো জোটসঙ্গীরা লড়ছে। যদিও নির্দিষ্ট আসনসংখ্যা উল্লেখ করেননি তারেক রহমান। তবে তিনি বলেন, সরকার গঠনের মতো আসন আমরা পাব—এ বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন জনমত জরিপে বিএনপির জয়ের সম্ভাবনার কথা বলা হলেও জামায়াত-সমর্থিত জোট কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

পররাষ্ট্রনীতি: ভারসাম্যের বার্তা

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের মধ্যে চীনের প্রভাব বাড়ছে-এমন প্রশ্নে তারেক রহমান রয়টার্সকে বলেন, বাংলাদেশ কারও দিকে ঝুঁকবে না, বরং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেবে।

বিএনপি চেয়ারম্যান বলেন, আমাদের ১৭ কোটি মানুষের জন্য কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে হবে। যে দেশ আমাদের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে উপযোগী সহযোগিতা দেবে, তাদের সঙ্গেই বন্ধুত্ব থাকবে—কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে নয়।

শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারবেন কি না—এ প্রশ্নে তারেক রহমান রয়টার্সকে বলেন, জনগণ গ্রহণ করলে যে কেউ রাজনীতি করার অধিকার রাখে। তবে আওয়ামী লীগ বর্তমানে নির্বাচনে অংশগ্রহণের জন্য নিষিদ্ধ।

রোহিঙ্গা ইস্যুতে অবস্থান

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছে। অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেও নিজস্ব সীমাবদ্ধতার কথা জানিয়েছে।

এ বিষয়ে তারেক রহমান রয়টার্সকে বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবর্তনই চূড়ান্ত লক্ষ্য। তবে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশে থাকতে পারবেন। তিনি বলেন, আমরা চাই তারা নিজেদের দেশে ফিরুক, তবে পরিবেশ নিরাপদ হতে হবে। নিরাপদ না হওয়া পর্যন্ত তারা এখানে থাকতে স্বাগত।

প্রতিবেদনে আরও বলা হয়, নির্বাচনকে ঘিরে দেশে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। ফলাফলই নির্ধারণ করবে আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক পথরেখা কোন দিকে এগোবে।

তারেক রহমান বিএনপি সরকার নির্বাচন
২৩ ফেব্রুয়ারি ২০২৬
দ্রুতই  স্থানীয় সরকার নির্বাচনের ইঙ্গিত মির্জা ফখরুলের
২৩ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
২১ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
২১ ফেব্রুয়ারি ২০২৬
কার্যালয়ের পুরোনো কর্মচারীদের ডেকে কথা বললেন তারেক রহমান
২১ ফেব্রুয়ারি ২০২৬
ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
২০ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন ডা. মনোয়ারুল কাদির বিটু
১৯ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানকে স্টারমারের অভিনন্দন, দীর্ঘস্থায়ী অংশীদারত্বের প্রতিশ্রুতি
১৮ ফেব্রুয়ারি ২০২৬
সরকারের প্রতি সবার অধিকার সমান : প্রধানমন্ত্রী
১৮ ফেব্রুয়ারি ২০২৬
রমজানে দ্রব্যমূল্য যেন নাগালের বাইরে না যায় : প্রধানমন্ত্রী
১৮ ফেব্রুয়ারি ২০২৬
অনাচার-অনিয়মের সব সিন্ডিকেট ভেঙে দিতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হুরন নাহার রশিদ স্বামীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত
  2. সোমবার সিলেটের যেসব এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
  3. টিউবওয়েল পাড়ে গৃহবধূর মরদেহ, স্বামীসহ বাড়ির লোকজন পলাতক
  4. ভারতীয় ভিসা প্রদানের হার ক্রমান্বয়ে বাড়বে : রাষ্ট্রদূত
  5. মাটিতে পুঁতে রাখা টিসিবির ১৪৪৪ লিটার তেল জব্দ
  6. ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তার ৭

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x