সামসুল হক খান স্কুলে নারীদের উপচেপড়া ভিড়
সামসুল হক খান স্কুলে বৃহস্পতিবার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন নারী ভোটাররা। ছবি: এনটিভি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে অবস্থিত সামসুল হক খান স্কুলে নারী ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায় তাদের।
এর মধ্যে অনেক নতুন নারী ভোটার রয়েছেন। ভোট সুষ্ঠুভাবে দিতে পেরে অনেকের মধ্যে আনন্দ দেখা গেছে।
অনেক নারীরা এনটিভি অনলাইনকে বলেন, অনেক বছর পর ভোট দিতে পেরে খুব খুশি। তারা জানান, গত ১৭ বছর ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত ছিলেন তারা।
তরুণ ভোটার সালমা নামের এক নারী বলেন, ভোটার হওয়ার পরে প্রথম ভোট দিচ্ছি। অনেক নারী ভোটার আজ ভোট দিতে এসেছে। ভোট দিয়ে দেশের নাগরিক হিসেবে গর্বিত লাগছে।
সামসুল হক খান স্কুলের ৬৫ নং ওয়ার্ডের ৪টি বুথ রয়েছে। মুসলিম নগরের বাসিন্দারা এখানে ভোটাধীকার প্রয়োগ করছেন।

নিজস্ব প্রতিবেদক