Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১০, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:১৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১০, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:১৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
পুলিশের ৪ কর্মকর্তা বদলি
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা
রাজধানীতে ৪৭টি মাথার খুলি উদ্ধার নিয়ে যা জানাল পুলিশ
গণপিটুনিতে নিরব হত্যা নিয়ে নতুন তথ্য জানাল পুলিশ
নারায়ণগঞ্জে ছিনতাইয়ের কবলে এএসআই, পিস্তল লুট

নির্বাচনি ডিউটিতে রাজধানীতে অশ্বারোহী পুলিশ

এনটিভি অনলাইন ডেস্ক
১০:১০, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:১৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১০, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:১৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ডিএমপির হেডকোয়ার্টার থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বৃহস্পতিবার সকালে মাউন্টেড পুলিশ যাত্রা শুরু করে। ছবি : ডিএমপি

দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচন ঘিরে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে রাজপথে বিশেষ টহলে নেমেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মাউন্টেড পুলিশ বা অশ্বারোহী দল। 

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মাউন্টেড পুলিশের এই বিশেষ নির্বাচনি দায়িত্ব পালন শুরু হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, নির্বাচনি পরিবেশ নির্বিঘ্ন রাখতে ডিএমপির নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে মাউন্টেড পুলিশের চারটি বিশেষ টিম কাজ করছে। এই দলগুলো রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নজরদারি চালাচ্ছে, যাতে সাধারণ ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাতায়াত করতে পারেন।

মাউন্টেড পুলিশের টিমগুলো রাজধানীর যে চারটি প্রধান রুটে টহল দিচ্ছে-

মাউন্টেড পুলিশ-১ : এই টিমের টহলের আওতায় রয়েছে রাজউক ক্রসিং, গুলিস্তান, গোলাপশাহ মাজার, জিরো পয়েন্ট, প্রেসক্লাব, কদমফুল ক্রসিং, মৎস্য ভবন, শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, হেয়ার রোড, কাকরাইল ক্রসিং, রাজমণি ক্রসিং, পুলিশ হাসপাতাল ক্রসিং ও দৈনিক বাংলা ক্রসিং এলাকা।

মাউন্টেড পুলিশ-২ : এই দলটি সোনারগাঁও হোটেল ক্রসিং থেকে শুরু করে ফার্মগেট, বিজয় সরণি ক্রসিং, উড়োজাহাজ ক্রসিং, ধানমন্ডি ২৭ ক্রসিং, ধানমন্ডি ৩২ ক্রসিং ও পান্থপথ এলাকায় দায়িত্ব পালন করছে।

মাউন্টেড পুলিশ-৩ : বনানী আমতলী ক্রসিং থেকে গুলশান-১ ও গুলশান-২ ক্রসিং, ইউএস অ্যাম্বাসি ক্রসিং, যমুনা ফিউচার পার্ক, নতুন বাজার ক্রসিং, বাড্ডা লিংক রোড, গোদারা ঘাট ও কাকলী ক্রসিং পর্যন্ত এই টিমের নজরদারি রয়েছে।

মাউন্টেড পুলিশ-৪ : মিরপুর ও গাবতলী কেন্দ্রিক এই টিমের দায়িত্বের মধ্যে রয়েছে গাবতলী, মাজার রোড ক্রসিং, টেকনিক্যাল ক্রসিং এবং মিরপুর-১, ১০ ও ১১ এলাকার বিভিন্ন সংযোগ সড়ক।

রাজধানীর ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্রে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির প্রায় ২৫ হাজার সদস্যের পাশাপাশি এই মাউন্টেড পুলিশ সদস্যরাও সক্রিয় ভূমিকা পালন করছেন। ডিএমপি কমিশনার এস এম সাজ্জাত আলী এর আগে জানিয়েছেন, ভোটকেন্দ্রে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমপি পুলিশ সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬

সংশ্লিষ্ট সংবাদ: ডিএমপি

৫ ঘন্টা আগে
১৫ বছর পর চাকরি ফেরত পেলেন ডিসি কোহিনূর মিয়া
৫ ঘন্টা আগে
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা
০৮ মার্চ ২০২৬
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৯৯ মামলা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সম্পত্তি লিখে না দেওয়ায় দুই ছেলের মারধরে বাবার মৃত্যু!
  2. আজ যেসব এলাকায় দেওয়া হবে ফ্যামিলি কার্ড
  3. আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ
  4. দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী
  5. গণপিটুনিতে নিরব হত্যা নিয়ে নতুন তথ্য জানাল পুলিশ
  6. এনটিভির পটুয়াখালী প্রতিনিধি কাজল বরণ দাসের বাবা আর নেই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x