Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
সাইদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া-কসবা)
১৪:২০, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৪:২৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬
সাইদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া-কসবা)
১৪:২০, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৪:২৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
গণভোটের ফলাফল সংশোধন, ভোট কমল প্রায় ১১ লাখ
১৪ মার্চের মধ্যে প্রার্থীদের ব্যয়ের হিসাব দিতে ইসির চিঠি
মানুষ নির্বিঘ্নে ভোট দিলেও অনেক প্রশ্ন আছে : বদিউল আলম
গণভোট হচ্ছে না শেরপুর-৩ আসনে
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ

আঁধার চোখে গণতন্ত্রের আলো, ভোট দিলেন ৮০ বছরের জন্মান্ধ ভিক্ষুক

সাইদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া-কসবা)
১৪:২০, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৪:২৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬
সাইদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া-কসবা)
১৪:২০, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৪:২৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আড়াইবাড়ী কামিল মাদরাসা কেন্দ্রে স্বজনদের ভোট দিতে আসেন শাহজাহান। ছবি : এনটিভি

জন্ম থেকেই দুই চোখে পৃথিবীর আলো দেখেন না, জীবন কাটে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে। তবুও বয়সের ভারে নুয়ে পড়া শরীরের ক্লান্তি ছাপিয়ে ভোটকেন্দ্রে হাজির হয়েছেন ৮০ বছরের প্রবীণ শাহজাহান।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আড়াইবাড়ী কামিল মাদরাসা কেন্দ্রে স্বজনদের সহায়তায় নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। জীবনসায়াহ্নে এসেও তার এই রাজনৈতিক সচেতনতা ও ভোটের প্রতি টান মুগ্ধ করেছে উপস্থিত অন্যান্য ভোটার ও নির্বাচন সংশ্লিষ্টদের।

শাহজাহান কসবা উপজেলার বিশারাবাড়ি গ্রামের মৃত তবদীল হোসেনের ছেলে। আজ দুপুরে আড়াইবাড়ী ভোটকেন্দ্রে আসার পর পোলিং অফিসাররা তাকে বিশেষ গুরুত্ব দিয়ে ভোটদানে সহায়তা করেন। বুথ থেকে বেরিয়ে আসার সময় তার মুখে ছিল এক চিলতে তৃপ্তির হাসি। জন্মান্ধ হয়েও গণতান্ত্রিক অধিকার প্রয়োগে তার এমন দৃঢ় প্রত্যয় দেখে অনেকেই তাকে উৎসাহ দিতে এগিয়ে আসেন।

ভোট দেওয়া শেষে শাহজাহান আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘আমি জন্ম থেইক্যাই চোখে দেখি না। দুনিয়ার আলো না দেখলেও দেশের একজন নাগরিক হিসেবে আমারও হক আছে ভোট দেওয়ার। ভোট দিয়া খুব শান্তি পাইতাছি। মনে হইতাছে নাগরিক দায়িত্বটা পালন করতে পারছি।’ ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করলেও দেশের প্রতি তার এই মমত্ববোধ সবার নজর কেড়েছে।

কসবা উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ৮৫টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। মোট ৩ লাখ ৬ হাজার ৪৫৯ জন ভোটারের জন্য প্রতিটি কেন্দ্রে বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রবীণদের সহায়তায় বিশেষ ডেস্ক ও স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, শাহজাহানের মতো এমন প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ভোটদানে উৎসাহী করার জন্য তাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব কারিগরি ও মানবিক সহায়তা নিশ্চিত করা হয়েছে।

সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ ভোটার

সংশ্লিষ্ট সংবাদ: সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬

২৬ ফেব্রুয়ারি ২০২৬
গণভোটের ফলাফল সংশোধন, ভোট কমল প্রায় ১১ লাখ
২৪ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ
২৩ ফেব্রুয়ারি ২০২৬
কে হতে পারেন নতুন সংসদের স্পিকার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চার বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
  2. দাম বাড়ায় আজ কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ
  3. সব ইস্যুতে আলোচনার মাধ্যমে জাতিকে সমাধান দেব : স্বরাষ্ট্রমন্ত্রী
  4. সরকারি বাসভবন ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
  5. চট্টগ্রাম বিমানবন্দরের ৬ ফ্লাইট বাতিল
  6. নারীদের দূরে ঠেলে রাখতে চায় একটি গোষ্ঠী : মির্জা ফখরুল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x