আসামি ধরতে গিয়ে হার্ট অ্যাটাক, পুলিশ সদস্যের মৃত্যু
নিহত পুলিশ সদস্য শহিদুল ইসলাম। ছবি : ইউএনবি
ঠাকুরগাঁওয়ে গভীর রাতে পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শহিদুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে জেলার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া সরদারপাড়া গ্রামে গিয়ে তিনি অসুস্থ হয়ে যান।
পরে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শহিদুল ইসলাম রংপুরের পীরগাছা উপজেলার বাসিন্দা ছিলেন।
পীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল হাই সরকার জানান, আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ লাইনে পীরগঞ্জ থানায় কর্মরত এএসআই পদে শহিদুল ইসলামের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর মরদেহ তার গ্রামের বাড়ি পাঠানো হয়েছে।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)