Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)
২২:৫৫, ০১ মার্চ ২০২৬
আপডেট: ২৩:০০, ০১ মার্চ ২০২৬
আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)
২২:৫৫, ০১ মার্চ ২০২৬
আপডেট: ২৩:০০, ০১ মার্চ ২০২৬
আরও খবর
লক্ষ্মীপুরে ‘চোর’ ধরা নিয়ে পুলিশ-এলাকাবাসী সংঘর্ঘ, আহত ১৫
আসামি ধরতে গিয়ে হার্ট অ্যাটাক, পুলিশ সদস্যের মৃত্যু
পুলিশ সদস্যকে কোপানোর অভিযোগে যুবক গ্রেপ্তার
৫ পুলিশকে আহত করে আসামি ছিনতাই
পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে আসামি ছিনতাই, আহত ৪

হামলা করে আসামি ছিনতাই, দুই ঘণ্টা পর ফের গ্রেপ্তার

আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)
২২:৫৫, ০১ মার্চ ২০২৬
আপডেট: ২৩:০০, ০১ মার্চ ২০২৬
আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)
২২:৫৫, ০১ মার্চ ২০২৬
আপডেট: ২৩:০০, ০১ মার্চ ২০২৬
গাজীপুরের শ্রীপুরে স্থানীয়দের সহযোগিতায় ছিনিয়ে নেওয়া দুই আসামি আদিল ও মনির হোসেনকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি অনলাইন

গাজীপুরের শ্রীপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এই হামলায় টাঙ্গাইল সদর ও শ্রীপুর থানা পুলিশের কমপক্ষে ১১ জন সদস্য আহত হয়েছেন। আজ রোববার (১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার দুই ঘণ্টা পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করে ছিনিয়ে নেওয়া দুই আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, টাঙ্গাইল সদর থানার একটি অপহরণ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার করতে টাঙ্গাইল পুলিশের একটি বিশেষ দল শ্রীপুরে আসে। তারা স্থানীয় শ্রীপুর থানা পুলিশের সহযোগিতা নিয়ে নিজমাওনা গ্রামের আদিল (২২) ও তার বাবা মনির হোসেনকে (৫০) গ্রেপ্তার করে হ্যান্ডকাফ পরিয়ে গাড়িতে তোলার চেষ্টা করে।

গ্রেপ্তারের পরপরই আসামির বাড়ির লোকজন ‘ডাকাত ও ভুয়া পুলিশ’ বলে চিৎকার শুরু করে। তাদের চিৎকারে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়ে রাস্তা অবরোধ করে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় ১১ জন পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করা হয়।

পুলিশের দাবি, আসামির বাড়ির নারীরা পুলিশ সদস্যদের কামড়ে গুরুতর জখম করেন। এই বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে স্থানীয়রা হ্যান্ডকাফসহ দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে শ্রীপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে স্থানীয়দের সহযোগিতায় ছিনিয়ে নেওয়া দুই আসামি আদিল ও মনির হোসেনকে পুনরায় গ্রেপ্তার করা হয়। এ সময় হামলায় জড়িত থাকার অভিযোগে দুই নারীকেও আটক করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ছিনিয়ে নেওয়া দুই আসামিসহ চারজনকে আমরা হেফাজতে নিয়েছি। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ সদস্য আসামি ছিনতাই

সংশ্লিষ্ট সংবাদ: পুলিশ সদস্য

২৩ জানুয়ারি ২০২৬
পুলিশ সদস্যকে কোপানোর অভিযোগে যুবক গ্রেপ্তার
১৯ নভেম্বর ২০২৩
ফেসবুক লাইভে এসে নিজের বুকে পুলিশ সদস্যের গুলি
০৮ আগস্ট ২০২৩
মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টায় পুলিশ সদস্যসহ তিনজনের বিচার শুরু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত
  2. দুই ঘণ্টা পর অবরুদ্ধ এমপিকে উদ্ধার
  3. গলা কেটে শিশু হত্যার মূল আসামি গ্রেপ্তার
  4. কড়াইল বস্তি থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ
  5. শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দেওয়া হবে : দুলু
  6. পাঠ্যপুস্তক পরিমার্জন ও কারিকুলাম প্রণয়ন করবে সরকার : শিক্ষামন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x