থানার ভেতরের পুকুর থেকে ২১৯টি গুলি উদ্ধার
ফেনীর দাগনভূঞা থানার ভেতরের পুকুরে সেচ দিয়ে শটগানের গুলি উদ্ধার করা হয়। ছবি : এনটিভি অনলাইন
ফেনীর দাগনভূঞা থানার ভেতরের পুকুর থেকে ২১৯ পিস শটগানের গুলি উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে পুকুরটিতে পানি সেচ দিয়ে তল্লাশি চালিয়ে এই গুলিগুলো উদ্ধার করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান জানান, পুলিশের কাছে তথ্য ছিল যে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালীন নিখোঁজ হওয়া কিছু অস্ত্র বা গোলাবারুদ এই পুকুরে থাকতে পারে। এমন সংবাদের ভিত্তিতে পুকুরটিতে পানি সেচ দিয়ে তল্লাশি শুরু করা হয়। অভিযান চলাকালীন একপর্যায়ে পুকুরের তলদেশ থেকে ২১৯টি শটগানের গুলি অক্ষত অবস্থায় পাওয়া যায়। উদ্ধারকৃত এই বুলেটের গায়ে ‘বাংলাদেশ পুলিশ’ লেখা রয়েছে।

জাহিদুল রাজন, ফেনী জেলা (সদর-ছাগলনাইয়া)