এপেক্সের ঈদ ক্যাম্পেইনে বড় চমক
ঈদ মানেই নতুন সাজ, আর সেই আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিতে দেশের শীর্ষস্থানীয় জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় সারপ্রাইজ। ‘স্টাইলে নাম্বার ওয়ান, ঈদ ট্রেন্ডে ফ্যামিলি ফান’ -এই স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে তাদের এবারের বিশেষ ঈদ ক্যাম্পেইন।
এবারের ক্যাম্পেইনের সবচেয়ে বড় আকর্ষণ হলো দেশের দুই জনপ্রিয় তারকা জয়া আহসান ও জিয়াউল ফারুক অপূর্বর উপস্থিতি। দীর্ঘ ১৯ বছর পর তারা আবারও কোনো প্রচারণায় এক ফ্রেমে ধরা দিলেন। এই দুই তারকার হাত ধরেই উন্মোচিত হলো এপেক্সের ঈদ সেলিব্রেশন, যা ইতোমধ্যে গ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
এপেক্স এবার গুরুত্ব দিয়েছে পরিবারের প্রতিটি সদস্যের পছন্দের ওপর। ছোট-বড় সবার জন্য হাজারো ট্রেন্ডি ডিজাইনের সমাহার নিয়ে এপেক্স এখন একটি ‘কমপ্লিট শপিং ডেসটিনেশন’। ক্যাম্পেইনের অন্যতম মূল চমক হলো পুরো পরিবারের জন্য ‘ম্যাচিং ঈদ কালেকশন’, যা ঈদ উৎসবে একাত্মতার নতুন মাত্রা যোগ করবে।
ঈদের পোশাকের সাথে মানানসই সেরা হিলস বা জুতার বিশাল সংগ্রহ নিয়ে সাজানো হয়েছে মেয়েদের ঈদ কালেকশন। এখানে ট্রেন্ডি ডিজাইনের পাশাপাশি দীর্ঘক্ষণ পরে থাকার আরামকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে।
শিশুদের দুরন্তপনার কথা মাথায় রেখে আনা হয়েছে কালারফুল এবং সুপার কমফোর্টেবল জুতা। পুরুষদের জন্য রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির লেদার জুতা এবং আরামদায়ক স্যান্ডেল।

এনটিভি অনলাইন ডেস্ক