Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
১৪:০৫, ০১ মার্চ ২০২৬
আপডেট: ১৪:০৮, ০১ মার্চ ২০২৬
আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
১৪:০৫, ০১ মার্চ ২০২৬
আপডেট: ১৪:০৮, ০১ মার্চ ২০২৬
আরও খবর
চাঁদপুরে দুই ইটভাটার মালিককে জরিমানা
অবৈধ ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা
লামায় পাহাড় কাটায় পাঁচ ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা
চার ইটভাটায় অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা
নিজাম হাজারীসহ ৭১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বান্দরবানে পাঁচ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
১৪:০৫, ০১ মার্চ ২০২৬
আপডেট: ১৪:০৮, ০১ মার্চ ২০২৬
আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
১৪:০৫, ০১ মার্চ ২০২৬
আপডেট: ১৪:০৮, ০১ মার্চ ২০২৬

বান্দরবানে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের অপরাধে পাঁচটি অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ রোববার (১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও স্পেশাল পরিবেশ আদালতের পেশকার মাহবুব কাদের।

আদালত ও পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, জেলার পাঁচটি উপজেলায় পরিবেশ আইন অমান্য করে প্রশাসনসহ সংশ্লিষ্টদের অনুমতি ছাড়াই ৭০টি ইটভাটা গড়ে তোলা হয়েছে। যার মধ্যে ৪২টি ইটের ভাটা বর্তমানে সচল রয়েছে। ইতোমধ্যে কয়েকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেও কিছু কিছু ইটের ভাটাকে অর্থদণ্ড এবং বুলডোজার ও স্কেভেটর দিয়ে ভেঙে দেওয়া হলেও বন্ধ করা যায়নি।

অপরদিকে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের অপরাধে ৮টি ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। তারমধ্যে পরিবেশ অধিদপ্তর দায়ের করা ৫টি মামলায় আটজন মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন পরিবেশ আদালত।

পরোয়ানা জারিকৃত ভাটা মালিকরা হলেন থানচি উপজেলার এমএসবি ভাটা মালিক যুবলীগনেতা আনিসুর রহমান সুজন (মামলা নং- ০৩/২৬), আলীকদম উপজেলার এবিএম ইটভাটা মালিক আওয়ামী লীগনেতা সামছুদ্দিন ও এখলাচুর রহমান (মামলা নং-৫/২৬), ইউবিএম ইটভাটা মালিক আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন (মামলা নং-৪/২৬), এফবিএম ইটভাটা মালিক আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশমন্ত্রীর ভাই শওকত তালুকদার (মামলা নং-২/২৬) এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার বিবিএম ইটভাটা মালিক মোহাম্মদ আবু ছৈয়দ, আবুল বশর ও ফরিদ আহমদ (মামলা নং-১/২৬)।

পরিবেশ অধিদপ্তরের দায়ের করা মামলায় বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও স্পেশাল পরিবেশ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন গ্রেপ্তারি পরোয়ানার এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও স্পেশাল পরিবেশ আদালতের পেশকার মাহবুব কাদের জানান, পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অবৈধ ইটভাটা চালানোর অপরাধে দায়ের করা ৫টি মামলায় আদালত মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে৷

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে৷ ইতোমধ্যে অবৈধ ইটভাটা থেকে ৮০ লাখ টাকা জরিমানা আদায় এবং ৮টি ভাটার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম জানান, অবৈধ ইটভাটা মালিকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরিবেশ আদালতে মামলা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি জানা ছিল না। পুলিশের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গ্রেপ্তারি পরোয়ানা অবৈধ ইটভাটা

সংশ্লিষ্ট সংবাদ: গ্রেপ্তারি পরোয়ানা

১৩ এপ্রিল ২০২৫
হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
২৭ জানুয়ারি ২০২৫
৬ পুলিশসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
২৫ জুলাই ২০২৩
এএসপি সোহেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ৫ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
  2. ধামরাইয়ে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
  3. পূবালী ব্যাংকের লকারে রাখা গ্রাহকের ২০০ ভরি স্বর্ণ গায়েবের অভিযোগ
  4. বোতল কুড়িয়ে সংসার চালানো দম্পতির দায়িত্ব নিলেন যুবদলনেতা
  5. সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে হাসনাত আব্দুল্লাহর নিঃশর্ত দুঃখপ্রকাশ
  6.  সিদ্ধিরগঞ্জের তিন ভূমি কর্মকর্তাকে বদলি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x