Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৭:৪০, ০২ মার্চ ২০২৬
আপডেট: ১৭:৪৪, ০২ মার্চ ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৭:৪০, ০২ মার্চ ২০২৬
আপডেট: ১৭:৪৪, ০২ মার্চ ২০২৬
আরও খবর
বাসচাপায় প্রাইভেটকারযাত্রী একই পরিবারের চারজনসহ নিহত ৫
গোমতী নদীতে মাছ ধরতে পলো উৎসব
গেটম্যানদের ঘরে মাদকের আলামত, তদারকিতে গাফিলতির অভিযোগ
কুমিল্লা দুর্ঘটনায় ঝিনাইদহের একই পরিবারের ৩ জনসহ নিহত ৫
কুমিল্লায় নিহতদের পরিবারকে এক লাখ করে টাকা দেওয়া হবে : রেল প্রতিমন্ত্রী

মশার অসহনীয় উৎপাত, ডেঙ্গু-চিকুনগুনিয়ার আতঙ্কে নগরবাসী

মাহফুজ নান্টু, কুমিল্লা
১৭:৪০, ০২ মার্চ ২০২৬
আপডেট: ১৭:৪৪, ০২ মার্চ ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৭:৪০, ০২ মার্চ ২০২৬
আপডেট: ১৭:৪৪, ০২ মার্চ ২০২৬
ফাইল ছবি

কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় মশার উপদ্রব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন নগরীর বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা। বিশেষ করে সন্ধ্যার পর বাসা-বাড়ি, দোকানপাট এমনকি মসজিদেও স্বস্তিতে থাকা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। কার্যকর পদক্ষেপের অভাবে পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ায় জনমনে বাড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার আতঙ্ক।

নগরীর ১০ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় কোনো মশক নিধন কার্যক্রম চোখে পড়ছে না। নালা-নর্দমায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার না করায় সেসব স্থান মশার প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে। এমনকি নগরীর ‘ফুসফুস’ খ্যাত ধর্মসাগর দীঘির পাড়েও মশার যন্ত্রণায় বসা দায় হয়ে পড়েছে।

ব্যাংকার ইনজামামুল হক সৈকত বলেন, সারা দিনের ক্লান্তি শেষে একটু প্রশান্তির জন্য ধর্মসাগর পাড়ে আসি, কিন্তু গত এক মাস ধরে মশার অত্যাচারে এখানে পাঁচ মিনিটও বসা সম্ভব হচ্ছে না।

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, মশার বিস্তার এভাবে অব্যাহত থাকলে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। গত বছরের তুলনায় এবার মশা নিধন কার্যক্রম জোরদার না করলে পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে সিটি করপোরেশনের দুই কর্মকর্তা বলেন, ফগার মেশিনে কার্যকর কীটনাশকের পরিবর্তে মূলত কেরোসিন স্প্রে করা হচ্ছে, যার ফলে মশা মরছে না।

মশা নিধন কার্যক্রম বন্ধ থাকার অভিযোগ অস্বীকার করেছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মামুন। তিনি বলেন, বিভিন্ন ওয়ার্ডে স্প্রে কার্যক্রম চলমান রয়েছে, তবে লোকবল সংকটের কারণে কিছুটা সমস্যা হচ্ছে।

স্প্রেতে নিম্নমানের ওষুধ ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে মো. মামুন বলেন, বর্তমানে ব্যবহৃত ওষুধ পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডেঙ্গু মশার উপদ্রব কুমিল্লা

সংশ্লিষ্ট সংবাদ: ডেঙ্গু

১৬ মার্চ ২০২৬
ডেঙ্গু আক্রান্ত আরও ১৪ জন হাসপাতালে
১১ মার্চ ২০২৬
ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৯ জন
০৯ মার্চ ২০২৬
ডেঙ্গুতে আরও ১১ জন হাসপাতালে ভর্তি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এক পরিবারের ৪ জন নিহত, মুহূর্তেই শেষ শিক্ষকের সুখের সংসার
  2. ব্রাহ্মণবাড়িয়ায় মহাষ্টমীর পুণ্যস্নানে গিয়ে তিতাসে নিখোঁজ স্কুলছাত্রী
  3. এনসিপির চার নেতার পদত্যাগ
  4. বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় বিমান মন্ত্রীর শোক
  6. ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x