Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:০৫, ১০ মার্চ ২০২৬
আপডেট: ১২:০৯, ১০ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:০৫, ১০ মার্চ ২০২৬
আপডেট: ১২:০৯, ১০ মার্চ ২০২৬
আরও খবর
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় খোররামাবাদে শিশু নিহত
নেত্রকোনায় সীমানা নিয়ে বিরোধে সংঘর্ষ, বৃদ্ধ নিহত
মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল দুই বন্ধুর
কুমিল্লা দুর্ঘটনায় ঝিনাইদহের একই পরিবারের ৩ জনসহ নিহত ৫
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের পরিচয় শনাক্ত

আমিরাতে নিহত প্রবাসী সালেহ আহমদের দাফন সম্পন্ন

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:০৫, ১০ মার্চ ২০২৬
আপডেট: ১২:০৯, ১০ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:০৫, ১০ মার্চ ২০২৬
আপডেট: ১২:০৯, ১০ মার্চ ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী আহম্মদ আলী সালেহ আহমদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

জানাজায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্ল্যা ভূঁইয়া, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন প্রমুখ অংশ নিয়েছেন।

জানাজা পূর্ব বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতায় কাজ করছে সরকার। যুদ্ধ শুরু হওয়ার পরপরই তিন মন্ত্রণালয়ের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে। মনিটরিং টিমের মাধ্যমে প্রধানমন্ত্রী প্রবাসীদের নিয়মিত খোঁজ খবর রাখছেন।

মন্ত্রী বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয় এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিশন প্রবাসীদের সুরক্ষায় একযোগে কাজ করছে। যুদ্ধে বাংলাদেশি চারজন প্রবাসী নিহত হলেও একজনের লাশ দেশে এসেছে। অবশিষ্টদের লাশও সে দেশের আনুষ্ঠানিকতা শেষ হলে সরকারি খরচে দেশে আনা হবে। সরকার নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করছে এবং নিয়মিত খোঁজ খবর রাখছে।

মন্ত্রী আরও বলেন, যারা আহত হয়েছে দূতাবাসের মাধ্যমে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি যুদ্ধের কারণে যারা কর্মহীন এবং গৃহবন্দী হয়ে আছে তাদেরকেও খুঁজে বের করে দূতাবাসের মাধ্যমে খাবার ও অন্যান্য সহযোগিতা প্রদান করা হচ্ছে। এসময় মন্ত্রী নিহতের পরিবারকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

এর আগে মন্ত্রী প্রবাসী আহম্মদ আলীর লাশ নিয়ে বড়লেখায় পৌঁছালে নিহতের বাড়িতে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়৷ এই সময় শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও কঠিন সময়ে ধৈর্য ধারণ করার অনুরোধ জানান তিনি।

সোমবার সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

বিমানবন্দরে মরদেহ গ্রহণ করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাসের সহযোগিতায় মরদেহটি দেশে আনা হয়।

পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দুপুরে তার মরদেহ বিমানযোগে সিলেটে নেওয়া হয়। দুপুর ১২টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরে মরদেহ রিসিভ করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখার গ্রামের বাড়িতে নিয়ে যান।

ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘাত চলাকালে মধ্যপ্রাচ্যে অবস্থানরত সব শ্রমিক ও প্রবাসীদের পাশে বাংলাদেশ সরকার রয়েছে এবং সবধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।

এ সময় মন্ত্রী বলেন, প্রবাসীদের যেকোনো সংকটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিবারের সদস্যদের মতো তাদের পাশে থাকবে।

মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি নিহত এবং ১০ জন আহত হয়েছেন। আহতদের সৌদি আরবের বিভিন্ন নামিদামি হাসপাতালে সরকারের উদ্যোগে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের সার্বিক খোঁজ খবরও রাখা হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে মারা যান সালেহ আহমদ। তিনি বড়লেখা পৌরসভার গাজিটেকা গ্রামের মৃত সবর আলীর ছেলে।

স্বজনরা জানিয়েছেন, সালেহ আহমদ দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করছিলেন। সেখানে তিনি পানির গাড়ি চালাতেন। ২৮ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় তিনি নিয়মিত কাজের অংশ হিসেবে পানির গাড়ি চালাচ্ছিলেন। এসময় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজমান শহরে আঘাত হানে। এতে সালেহসহ আরও কয়েকজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা সালেহকে মৃত ঘোষণা করেন। পরিবারে তার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

সংযুক্ত আরব আমিরাত নিহত প্রবাসী দাফন সম্পন্ন
০২ মার্চ ২০২৬
আমিরাতের শেয়ারবাজার বন্ধের ঘোষণা
২৭ ফেব্রুয়ারি ২০২৬
ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা
১৫ জানুয়ারি ২০২৬
সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
১৬ নভেম্বর ২০২৫
ঈদুল ফিতর কবে, জানাল আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা  
২১ অক্টোবর ২০২৫
সম্মতি ছাড়া নারীর ছবি পোস্ট করায় ২০ হাজার দিরহাম জরিমানা
২০ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশসহ ৯ দেশের ওপর আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা
২৮ আগস্ট ২০২৫
বাংলাদেশ থেকে ৪০০ গাড়ি চালক নেবে আরব আমিরাত
৩০ মে ২০২৫
দুবাই ভ্রমণে গিয়ে ভিক্ষা করায় ৪১ জন গ্রেপ্তার  
২৮ মে ২০২৫
জমজমের বলে ট্যাপের পানি বিক্রি, গ্রেপ্তার ১
২৭ মে ২০২৫
ঈদুল আজহার তারিখ ঘোষণা করল আমিরাত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান
  2. কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
  3. মুক্তিযোদ্ধা কাউন্সিলরসহ প্রত্যেক কমিটিই গণতান্ত্রিকভাবে হবে : আহমেদ আযম
  4. ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের পরিচয় শনাক্ত
  5. পদুয়ার বাজারের ১২ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর
  6. ঈদের ছুটিতে বিমান জাদুঘরে মানুষের ভিড়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x