আমিরাতে ইরানি হামলায় নিহতদের নাম প্রকাশ
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের নাম প্রকাশ করেছে দেশটি কর্তৃপক্ষ। খবর গালফ নিউজের।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানের হামলায় হামলায় ছয়জন প্রবাসী প্রাণ হারিয়েছেন।
তারা হলেন— ফিলিস্তিনের আলা নাদের আওনি; পাকিস্তানের মুরিব জামান নিজার, মুজাফফর আলী গুলাম ও ইসমাইল সলিম খান; বাংলাদেশের আহমেদ আলী এবং নেপালের দিবাস শ্রেষ্ঠ।
এছাড়া দায়িত্ব পালনকালে দেশটির সশস্ত্র বাহিনীর দুজন সদস্য নিহত হয়েছেন। তারা হলেন— সাঈদ রাশিদ হামাদ আল বালুশি ও আলী সালেহ ইসমাইল আল তুনাইজি।
ইরানের হামলায় আহত ১৫৭ জন। আহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, মিশর, সুদান, ইথিওপিয়া, ফিলিপাইন, পাকিস্তান, ইরান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আজারবাইজান, ইয়েমেন, উগান্ডা, এরিত্রিয়া, লেবানন, আফগানিস্তান, বাহরাইন, কোমোরোস, তুরস্ক, ইরাক, নেপাল, নাইজেরিয়া, ওমান, জর্ডান, ফিলিস্তিন, ঘানা, ইন্দোনেশিয়া, সুইডেন এবং তিউনিসিয়ার নাগরিক রয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের চিকিৎসা এখনও চলমান রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতাও কামনা করেন তিনি।

এনটিভি অনলাইন ডেস্ক