Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৪৬, ০৮ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৪৬, ০৮ নভেম্বর ২০২৬
আরও খবর
লক্ষ্মীপুরে সড়কে ঝরল ছাত্রদল নেতার প্রাণ
মিসরে ট্রেন দুর্ঘটনায় ৭ জন নিহত, আহত শতাধিক
হুথিদের হামলায় সৌদি আরামকোর কার্যালয় ক্ষতিগ্রস্ত
স্বপ্নের মাদ্রাসা আঙিনায় হাফেজ দম্পতি ও শিশুসন্তানের নিথর দেহ
নিউ গিনি প্রোপার্টিজে আবারও হট্টগোল, আটক ১৪

পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, সন্দেহভাজনের বাড়িতে আরও ৩ মরদেহ

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৪৬, ০৮ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৪৬, ০৮ নভেম্বর ২০২৬
৭ নভেম্বর পোল্যান্ডের ক্রাকো শহরের একটি ঐতিহাসিক কেন্দ্রে গাড়ি তল্লাশি করছে পুলিশ। ছবি: এএফপি

পোল্যান্ডের ক্রাকো শহরের ব্যস্ত পর্যটন এলাকায় বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন। পরে সন্দেহভাজনের বাড়ি থেকে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হামলাকারী উগ্র ডানপন্থী মতাদর্শে অনুপ্রাণিত ছিলেন বলে ধারণা করছে দেশটির পুলিশ। খবর বিবিসির। 

স্থানীয় সময় শনিবার (৭ নভেম্বর) বেলা ৩টার কিছু আগে শহরের ঐতিহাসিক মেইন মার্কেট স্কয়ারে এ হামলা হয়। পুলিশ জানায়, সামরিক কায়দার পোশাক ও অস্ত্র নিয়ে একটি গাড়িতে করে সেখানে পৌঁছে এলোপাতাড়ি গুলি চালান হামলাকারী। প্রায় তিন মিনিট ধরে চলে হামলা। এতে চার নারী ও দুই পুরুষ নিহত হন। তাদের মধ্যে তিনজন পোলিশ, একজন ব্রিটিশ। বাকি দুজনের পরিচয় জানা যায়নি।

আহত ১৬ জনের মধ্যে অস্ট্রিয়া, জার্মানি, পর্তুগাল, রাশিয়া ও যুক্তরাজ্যের নাগরিক রয়েছেন। আহতদের মধ্যে দুই পুলিশ সদস্যও আছেন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

হামলার পর পুলিশ ধাওয়া করে সন্দেহভাজনের গাড়িটি থামায়। পরে গোলাগুলির একপর্যায়ে তাকে আটক করা হয়। ২৫ বছর বয়সী ওই পোলিশ নাগরিক অস্ত্রোপচারের পর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান, সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি চালিয়ে আরও তিনজনের মরদেহ পাওয়া গেছে। তাদের মধ্যে দুই নারী ও একজন পুরুষ রয়েছেন। তারা হামলাকারীর পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মারচিন কিয়েরভিনস্কি বলেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, সন্দেহভাজন উগ্র জাতীয়তাবাদী মতাদর্শে বিশ্বাসী ছিলেন। তার গাড়ি থেকে আরও অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তবে তিনি পোলিশ সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন না।

প্রধানমন্ত্রী টাস্ক হামলাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, হামলাকারীর সম্ভাব্য সহযোগীদেরও শনাক্ত করে আটক করা হবে। এ ঘটনায় ক্রাকোতে ১১ নভেম্বর পর্যন্ত শোক ঘোষণা করা হয়েছে। রাজধানী ওয়ারশসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

হামলার ঘটনায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম শোক প্রকাশ করেছেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাসও ঘটনাটিকে পোল্যান্ডের বাইরেও অনুভূত হবে এমন এক ট্র্যাজেডি বলে উল্লেখ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির শব্দে পর্যটক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে থাকেন। গুলিতে দোকানের কাচ ভেঙে যায় এবং একটি ট্রামেও হামলা হয়।

পোল্যান্ড বন্দুকধারী হামলা নিহত মরদেহ

সংশ্লিষ্ট সংবাদ: পোল্যান্ড

১৪ সেপ্টেম্বর ২০২৬
পোল্যান্ড সীমান্তের কাছে রুশ হামলা, মস্কোর বিরুদ্ধে উসকানির অভিযোগ
১২ সেপ্টেম্বর ২০২৫
পোল্যান্ডের আকাশসীমায় রুশ ড্রোন ভূপাতিত, ন্যাটোর প্রতিরক্ষা জোরদার
০২ জুন ২০২৫
পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট ক্যারল নাওরোকি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পরাজিত ট্রাম্প পারমাণবিক বিপর্যয় ঘটাতে পারেন, মনোরোগ বিশেষজ্ঞের সতর্কবার্তা!
  2. অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো ফল, আড়াই কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!
  3. প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি
  4. সেনেগাল উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ২১ জনের মৃত্যু
  5. ‘হেরে গিয়ে কেমন লাগছে?’ প্রশ্ন এড়িয়ে নীরবে হাঁটলেন ট্রাম্প
  6. বিভক্ত বিরোধীদের নিয়ে সরকার গঠন করতে পারবেন আইজেনকোট?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x