সাবেক সেনা কর্মকর্তা আসাদুল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
আদালতের প্রতীকী ছবি
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম ও তার স্ত্রী নাছরীন শামসের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রিয়াজ হোসেন বলেন, এর আগে দুদকের পক্ষে কমিশনের সহকারী পরিচালক আব্দুল মালেক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসাদুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে বর্তমানে অনুসন্ধান চলছে।
এতে আরও উল্লেখ করা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে—আসাদুল ইসলাম ও নাছরীন শামস দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন নিষিদ্ধ করা প্রয়োজন।

আদালত প্রতিবেদক