Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
ইসরাফিল নাঈম, ভোলা (লালমোহন-চরফ্যাশন)
১৯:৫৫, ১৭ মার্চ ২০২৬
আপডেট: ১৯:৫৬, ১৭ মার্চ ২০২৬
ইসরাফিল নাঈম, ভোলা (লালমোহন-চরফ্যাশন)
১৯:৫৫, ১৭ মার্চ ২০২৬
আপডেট: ১৯:৫৬, ১৭ মার্চ ২০২৬
আরও খবর
১১ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
মৎস্য রক্ষা অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ নিখোঁজ
রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
চরফ্যাশনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ভোলায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৫১টি

ঝড়ে বিধ্বস্ত অর্ধশত ঘর, ঈদে বিপাকে উপকূলবাসী

ইসরাফিল নাঈম, ভোলা (লালমোহন-চরফ্যাশন)
১৯:৫৫, ১৭ মার্চ ২০২৬
আপডেট: ১৯:৫৬, ১৭ মার্চ ২০২৬
ইসরাফিল নাঈম, ভোলা (লালমোহন-চরফ্যাশন)
১৯:৫৫, ১৭ মার্চ ২০২৬
আপডেট: ১৯:৫৬, ১৭ মার্চ ২০২৬
ভোলার চরফ্যাশন উপজেলার উপকূলীয় এলাকাগুলোতে রাতের তীব্র ঝড়ে অর্ধশত পরিবারের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ছবি : এনটিভি

ভোলার চরফ্যাশন উপজেলার উপকূলীয় এলাকাগুলোতে হঠাৎ আঘাত হানা রাতের তীব্র ঝড়ে অন্তত অর্ধশত পরিবারের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে ঈদের ঠিক আগে চরম দুর্ভোগে পড়েছে ক্ষতিগ্রস্ত মানুষ।

গতকাল সোমবার (১৬ মার্চ) দিনগত গভীর রাতে দক্ষিণ দিক থেকে বয়ে আসা আকস্মিক এই ঝড় উপজেলার অন্তত ১০টি এলাকায় আঘাত হানে। শুরুতে বাতাসের গতি কম থাকলেও অল্প সময়ের মধ্যেই তা ভয়াবহ রূপ নেয়। ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিও ছিল। প্রবল বাতাসে টিনের চালা উড়ে যায়, কাঁচা ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে যায় এবং অসংখ্য গাছপালা উপড়ে পড়ে।

ঢালচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মফিজ জানান, পরিবারের সঙ্গে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। তবে সেহরির আগেই ঝড়ে তাঁর ঘরের চালা উড়ে যায়। তিনি বলেন, “ঈদের মাত্র তিন দিন আগে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে আমরা নিঃস্ব হয়ে পড়েছি।” তাঁর মতো আরও অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

মো. হাসান, মো. ইব্রাহিম, মো. জসিম, আক্তার, মো. রিয়াজ, শাহিন হাওলাদার, মো. আনোয়ার, মো. গিয়াস উদ্দিনসহ বহু মানুষ ঘরবাড়ি হারিয়েছে। ঝড়ের তীব্রতায় অনেক পরিবার রাতের আঁধারে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে বাধ্য হয়।

স্থানীয়রা জানায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঢালচর ইউনিয়ন, সেখানে বেশিরভাগ মানুষ কাঁচা ঘরে বসবাস করায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ির পাশাপাশি আসবাবপত্র ও খাদ্যসামগ্রীও নষ্ট হয়ে গেছে।

উপজেলা প্রশাসনের প্রাথমিক তথ্যমতে, ঢালচর, কুকরি-মুকরি, চর পাতিলা, চর নিজাম, চর ফারুকি, চর মানিকা, নজরুল নগরসহ অন্তত ১০টি এলাকায় প্রায় ৫০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

চর মানিকা ইউনিয়নের চর কচ্চপিয়া গ্রামের বাসিন্দা সেলিম হাওলাদার বলেন, ‘আমি একজন ব্যবসায়ী। ঝড়ের সময় প্রবল বাতাসে চর কচ্চপিয়া বাজারে আমার দোকানঘরের ছাউনি উড়ে গেছে।’

ঢালচর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও বন কর্মকর্তা মুইনুল জানান, হঠাৎ আঘাত হানা এই ঝড়ে ঢালচরেই প্রায় ৩০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের বিষয়ে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হক বলেন, ‘ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণের কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’

ঝড় চরফ্যাশন ভোলা

সংশ্লিষ্ট সংবাদ: ঝড়

২১ এপ্রিল ২০২৪
সিলেটে তীব্র গরমের মধ্যে ঝড়, নিহত ৩
২১ এপ্রিল ২০২৪
সকালের মধ্যে বয়ে যেতে পারে ঝড়, নদীবন্দরে সতর্ক সংকেত
২৮ নভেম্বর ২০২৩
ঝড়ে রাশিয়ায় বিদ্যুৎহীন ১৯ লাখ মানুষ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সরকারি বাসভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
  2. ১১ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
  3. ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুরে মহাসড়কে সেনাবাহিনী
  4. ঈদের দিন কেমন থাকতে পারে আবহাওয়া
  5. জনরায়ের সরকারের কাছে জনগণের আবদার একটু বেশি : পানিসম্পদ মন্ত্রী
  6. ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে নারী নিহত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x