Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৪৫, ২২ মার্চ ২০২৬
আপডেট: ১৩:৫৯, ২২ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৪৫, ২২ মার্চ ২০২৬
আপডেট: ১৩:৫৯, ২২ মার্চ ২০২৬
আরও খবর
কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪
‘আর কখনো কথা হবে না, দেখা হবে না’ বার্তা পাঠিয়ে প্রেমিকার আত্মহত্যা
এসএসসিতে কুমিল্লার সেরা ইভা হতে চায় মানবিক চিকিৎসক
কুমিল্লায় সেইভ আর্থের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন
জামালপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত

ঈদের দ্বিতীয় দিনে তিন জেলায় সড়কে ঝরল ১৯ প্রাণ

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৪৫, ২২ মার্চ ২০২৬
আপডেট: ১৩:৫৯, ২২ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৪৫, ২২ মার্চ ২০২৬
আপডেট: ১৩:৫৯, ২২ মার্চ ২০২৬
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় মামুন পরিবহণের একটি যাত্রীবাহী বাস দুমড়ে-মুচড়ে গেছে। ছবি : এনটিভি

দেশের তিন জেলায় পৃথক তিনটি স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৯ জন নিহত হয়েছেন। কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে ১২ জন, হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ডোবায় পড়ে ৪ জন এবং ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ১২ প্রাণহানি

মাহফুজ নান্টু, কুমিল্লা : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া কচুয়া এলাকায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় মামুন পরিবহণের একটি যাত্রীবাহী বাস দুমড়ে-মুচড়ে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী এবং দুজন শিশু রয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ইপিজেড ফাঁড়ির উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, আজ রোববার (২২ মার্চ) ভোরে লেভেল ক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রামগামী মেইল ট্রেনটি বাসটিকে প্রচণ্ড জোরে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মাধবপুরে পিকআপ ডোবায় পড়ে ৪ জনের মৃত্যু

মো. সেলিম মিয়া, হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় একটি আসবাবপত্রবোঝাই ডিআই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর ডোবায় পড়ে ৪ জন নিহত হয়েছেন। আজ রোববার (২২ মার্চ) ভোরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, অন্য একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় পিকআপটি ছিটকে ডোবায় পড়ে গেলে এই প্রাণহানি ঘটে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, ট্রাকটির ডান দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতির অন্য কোনো গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থলে ঘাতক গাড়িটিকে পাওয়া যায়নি। নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

তোফায়েল আহাম্মদ নিলয়, ফেনী : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর ব্রিজ সংলগ্ন এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার (২২ মার্চ) ভোররাত ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মহাসড়কের এক লেনে সংস্কার কাজ চলায় একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে যাওয়ার সময় শ্যামলী পরিবহণের একটি বাস সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ নিয়ে চালকদের মধ্যে কথা কাটাকাটির জেরে পেছনে মোটরসাইকেল ও অন্যান্য গাড়ির জটলা তৈরি হয়। কিছুক্ষণ পর দোয়েল পরিবহণের একটি দ্রুতগামী বাস ওই জটলার ওপর তুলে দিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

মহিপাল হাইওয়ে থানার ইনচার্জ আসাদুল ইসলাম জানান, দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী, একটি বাসের সুপারভাইজার ও একজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।

সড়ক দুর্ঘটনা নিহত কুমিল্লা ফেনী হবিগঞ্জ

সংশ্লিষ্ট সংবাদ: সড়ক দুর্ঘটনা

১১ আগস্ট ২০২৬
জামালপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত
১১ আগস্ট ২০২৬
চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
১১ আগস্ট ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লঘুচাপ-ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়ার অফিস
  2. জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
  3. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. ভঙ্গুর অর্থনীতিকে প্রবৃদ্ধির জায়গায় নিতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী
  5. ‘আর কখনো কথা হবে না, দেখা হবে না’ বার্তা পাঠিয়ে প্রেমিকার আত্মহত্যা
  6. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x