মাগুরায় ৯০০ লিটার ডিজেলসহ বাবা-ছেলে আটক
মাগুরা সদর উপজেলার নড়িহাটি গ্রাম থেকে অবৈধভাবে মজুদ ৯০০ লিটার ডিজেলসহ বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। ছবি : এনটিভি
মাগুরা সদর উপজেলার নড়িহাটি গ্রাম থেকে অবৈধভাবে মজুদ ৯০০ লিটার ডিজেলসহ বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে পুলিশ।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু বকর জানান, আজ শুক্রবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশনায় নড়িহাটি গ্রামের কাসেম মোল্লার বাড়িতে অবৈধ মজুদ থাকা ৯০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
এ সময় কাশেম মোল্লা ও তার ছেলে ইসমাইল মোল্লাকে আটক করা হয়েছে। তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করতে ডিজেল অবৈধভাবে মজুদ করেন তারা। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

শফিকুল ইসলাম শফিক, মাগুরা