Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫০, ৩০ মার্চ ২০২৬
আপডেট: ১৪:৫৩, ৩০ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫০, ৩০ মার্চ ২০২৬
আপডেট: ১৪:৫৩, ৩০ মার্চ ২০২৬
আরও খবর
ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ৩০
কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১২
দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩
কুষ্টিয়ায় এলাকাবাসীর মারধরে কথিত পীর নিহত, আস্তানায় আগুন
সড়ক দুর্ঘটনায় এক মাসে প্রাণ গেল ৫৩২ জনের

ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত : যাত্রী কল্যাণ সমিতি

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫০, ৩০ মার্চ ২০২৬
আপডেট: ১৪:৫৩, ৩০ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫০, ৩০ মার্চ ২০২৬
আপডেট: ১৪:৫৩, ৩০ মার্চ ২০২৬
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দুর্ঘটনার এই তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ছবি : এনটিভি অনলাইন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সড়ক, রেল ও নৌপথে গত ১৫ দিনে মোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত হয়েছেন। এ সময় ১ হাজার ২৮৮ জন আহত হয়েছেন। এর মধ্যে সড়কপথেই সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। গণমাধ্যম বিশ্লেষণের ভিত্তিতে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

আজ সোমবার (৩০ মার্চ) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য তুলে ধরেন।

প্রতিবেদনে বলা হয়, ঈদযাত্রা শুরুর দিন ১৪ মার্চ থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা ২৮ মার্চ পর্যন্ত ১৫ দিনে সড়কে ৩৪৬টি দুর্ঘটনায় ৩৫১ জন নিহত এবং ১ হাজার ৪৬ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২২৩ জন আহত হয়েছেন। নৌপথে ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত, ১৯ জন আহত ও ৩ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া একই সময়ে জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ২ হাজার ১৭৮ জন ভর্তি হয়েছেন। 

২০২৫ সালের ঈদুল ফিতরে ৩১৫টি সড়ক দুর্ঘটনায় ৩২২ জন নিহত ও ৮২৬ জন আহত হয়েছিল। সে হিসাবে এবারের ঈদে সড়ক দুর্ঘটনা ৮.৯৫ শতাংশ, প্রাণহানি ৮.২৬ শতাংশ এবং আহতের সংখ্যা ২১.০৫ শতাংশ বেড়েছে।

সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক চৌধুরী বলেন, সরকারকে দোষারোপ নয়, বরং সহযোগিতার মনোভাব থেকেই প্রতিবছরের মতো এবারের ঈদযাত্রার এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। তবে তিনি অভিযোগ করেন, সড়ক পরিবহণ, রেলপথ ও নৌ-পরিবহণ খাতের ঈদ ব্যবস্থাপনা সভায় যাত্রী ও নাগরিক সমাজের কোনো প্রতিনিধিকে রাখা হয়নি। বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের প্রভাবের কারণে ভাড়া নৈরাজ্য, সড়ক দুর্ঘটনা এবং পরিবহণ বিশৃঙ্খলা বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিবেদনে দুর্ঘটনার পেছনে বেশ কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- মহাসড়কে অবাধে মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা চলাচল; রোড সাইন, মার্কিং ও সড়কবাতির অভাব; রেলক্রসিংয়ে নিরাপত্তাহীনতা; মিডিয়ানে ডিভাইডার না থাকা; অন্ধবাঁকে দৃষ্টি প্রতিবন্ধকতা; সড়ক নির্মাণ ত্রুটি; যানবাহনের ফিটনেস সমস্যা; ট্রাফিক আইন অমান্য; উল্টোপথে চলাচল; চাঁদাবাজি; পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহণ; অদক্ষ চালক; অতিরিক্ত যাত্রী বহন এবং দীর্ঘ সময় ধরে গাড়ি চালানো।

এছাড়া অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে যাত্রীরা বাসের ছাদে, খোলা ট্রাক-পিকআপে, ট্রেনের ছাদে ও ঝুঁকিপূর্ণ স্থানে ভ্রমণ করায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যাত্রীকল্যাণ সমিতির অর্থ সম্পাদক মাহমুদুল হাসান, সদস্য আলমগীর কবির, মনজুর হোসেন ঈসা, ড্রাইভার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি বাদল আহমেদ, মনজুর হোসেন, আজাদ হোসেন টিপু প্রমুখ।

নিহত সড়ক দুর্ঘটনা যাত্রীকল্যাণ সমিতি সংবাদ সম্মেলন

সংশ্লিষ্ট সংবাদ: নিহত

১৩ এপ্রিল ২০২৬
ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ৩০
১২ এপ্রিল ২০২৬
কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১২
০৮ এপ্রিল ২০২৬
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘এই দামে ইলিশ না নিয়ে সিলভার কার্প নেন’
  2. পয়লা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুই স্টেশন
  3. ছেলেকে কুপিয়ে ভবন থেকে লাফিয়ে পড়ে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু
  4. আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
  5. হাসপাতালে চাঁদাবাজির মামলায় প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ৭
  6. জ্বালানি পাচারের অপরাধে ব্যবসায়ীর কারাদণ্ড, ৮০০ লিটার তেল জব্দ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x