Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শরীফুল ইসলাম, চাঁদপুর
২০:১০, ৩১ মার্চ ২০২৬
আপডেট: ২০:১১, ৩১ মার্চ ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
২০:১০, ৩১ মার্চ ২০২৬
আপডেট: ২০:১১, ৩১ মার্চ ২০২৬
আরও খবর
জিও ব্যাগ লুটের হিড়িক, তীর রক্ষা প্রকল্প ঝুঁকিতে
মিড-ডে মিলে পচা ডিম, অভিভাবকদের ক্ষোভ
মেঘনার বালুচর গায়েব, হুমকির মুখে কোটি টাকার নদী রক্ষা বাঁধ
লামায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিমেলা শুরু
অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ীকে ৫০ হাজার জরিমানা

অনুমতি ছাড়াই ‘সোলেমান লেংটার মেলা’ শুরু, মাদক-চাঁদাবাজিসহ নানা অভিযোগ

শরীফুল ইসলাম, চাঁদপুর
২০:১০, ৩১ মার্চ ২০২৬
আপডেট: ২০:১১, ৩১ মার্চ ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
২০:১০, ৩১ মার্চ ২০২৬
আপডেট: ২০:১১, ৩১ মার্চ ২০২৬
সোলেমান লেংটার মেলা শুরু হয়েছে। ছবি : এনটিভি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলী এলাকার বদরপুরে প্রশাসনিক অনুমোদন ছাড়াই শুরু হয়েছে ১০৭তম সোলেমান লেংটার মেলা। নির্ধারিত সময়ের একদিন আগেই সোমবার (৩০ মার্চ) থেকে মেলার কার্যক্রম শুরু হয়েছে।

স্থানীয়রা বলেন, অতীতের বিভিন্ন অনিয়ম ও অভিযোগের কারণে এবারও প্রশাসনের পক্ষ থেকে মেলার অনুমোদন দেওয়া হয়নি।

বেলতলী লঞ্চঘাট থেকে সাদুল্ল্যাপুর মোড় পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে মেলার বিস্তৃতি। ইতোমধ্যে অসংখ্য দোকানপাট বসেছে, তৈরি হয়েছে অস্থায়ী আস্তানা ও খানকা। মাজারসংলগ্ন এলাকায় চলছে গান-বাজনা ও বিভিন্ন আয়োজন।

স্থানীয়দের অভিযোগ, মেলাকে কেন্দ্র করে প্রকাশ্যেই মাদক বিক্রি ও সেবন, জুয়ার আসর এবং চাঁদাবাজি চলছে। পাশাপাশি কিছু স্থানে নারী-পুরুষের অংশগ্রহণে অশ্লীল নৃত্যসহ অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডের অভিযোগও উঠেছে। তবে এসব বিষয়ে প্রকাশ্যে প্রতিবাদ করার পরিবেশ নেই বলেও জানান অনেকে।

এদিকে আজ সন্ধ্যায় সোলেমান লেংটার মেলা থেকে কিছু মাদক সেবনকারী মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়ার ওপর হামলা চালায়। এতে করে তিনি গুরুতর আহত হন। পরে মাজারের অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়া বলেন, গাঁজার দোকান বা অনিয়ম যেসব এলাকায় হচ্ছে, সেগুলো তার নিয়ন্ত্রণাধীন নয়। তারপরও তিনি চান, ওরশকে কেন্দ্র করে কোনো অনৈতিক কর্মকাণ্ড না ঘটুক।

নদীপথে আগত যাত্রীদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে তিনি বলেন, এসব ঘটনা মাজার এলাকার বাইরে ঘটে। তবে সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সবার সহযোগিতা প্রয়োজন।

মতলব উত্তর উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা এনামুল হক বলেন, ইসলামে মাদক, অশ্লীলতা ও বেহায়াপনার কোনো স্থান নেই। ধর্মীয় মূল্যবোধ রক্ষায় এসব থেকে বিরত থাকা জরুরি।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, মেলাকে কেন্দ্র করে বিপুল জনসমাগম হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পোশাকধারী ও সিভিল পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, এখনো মেলার কোনো আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়নি। কোন অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, পীর হযরত শাহ সুফি সোলায়মান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে প্রতি বছর চৈত্র মাসের ১৭ তারিখে ‘লেংটার মেলা’ অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিবছর লাখো মানুষের সমাগম ঘটে।

চাঁদপুর মেলা
০২ এপ্রিল ২০২৬
লেংটার মেলা বন্ধ ঘোষণা, মাজার প্রাঙ্গণে ভক্তদের ভিড়
০১ এপ্রিল ২০২৬
সোলেমান লেংটার মাজারের প্রধান খাদেমকে কুপিয়ে জখম
২৯ মার্চ ২০২৬
তিন পাম্পের মধ্যে সচল একটি, চাঁদপুরে তেলের সংকট
২৩ মার্চ ২০২৬
ঈদে চাঁদপুরের তিন নদীর মোহনা পর্যটকের পদচারণে মুখর
২০ মার্চ ২০২৬
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আজ ঈদ
১৯ মার্চ ২০২৬
৭ মুসল্লি নিয়ে দুদিন আগেই ঈদের জামাত
১৯ মার্চ ২০২৬
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে কাল ঈদ উদযাপন
১৯ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রী ছিন্নমূল মানুষদের নিয়ে ভাবেন : মানিক
০৯ মার্চ ২০২৬
চাঁদপুরে ২৫ হাজার বর্গমিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
০২ মার্চ ২০২৬
২০০ বছরের ঐতিহ্যের সাক্ষী ‘মসজিদে নূর’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জনগণের দাবি আদায়ে কোনো আপস করবো না : জামায়াত আমির
  2. দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩
  3. শিশুদের মঞ্চ নাটক দেখতে বেইলি রোডে সপরিবারে প্রধানমন্ত্রী
  4. কুষ্টিয়ায় এলাকাবাসীর মারধরে কথিত পীর নিহত, আস্তানায় আগুন
  5. জনগণের মুখোমুখি প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  6. বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে বিজয়ীদের নামে গেজেট প্রকাশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x