Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
মো. সেলিম মিয়া, হবিগঞ্জ
২৩:১০, ০১ এপ্রিল ২০২৬
আপডেট: ২৩:১৮, ০১ এপ্রিল ২০২৬
মো. সেলিম মিয়া, হবিগঞ্জ
২৩:১০, ০১ এপ্রিল ২০২৬
আপডেট: ২৩:১৮, ০১ এপ্রিল ২০২৬
আরও খবর
চলন্ত ট্রেন থেকে পড়লো শিশু, বাবাও দিলেন ঝাঁপ–উপর দিয়ে গেল ৮ বগি
চার জেলায় কালবৈশাখীর তাণ্ডব, বজ্রাঘাতে প্রাণ গেল ৮ জনের
ইতালিতে ট্রেন দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
ট্রেনে কাটা পড়ে মা ও শিশু সন্তান নিহত
মোবাইলফোনে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

হবিগঞ্জে তেলবাহী ট্রেনের ৬ বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

মো. সেলিম মিয়া, হবিগঞ্জ
২৩:১০, ০১ এপ্রিল ২০২৬
আপডেট: ২৩:১৮, ০১ এপ্রিল ২০২৬
মো. সেলিম মিয়া, হবিগঞ্জ
২৩:১০, ০১ এপ্রিল ২০২৬
আপডেট: ২৩:১৮, ০১ এপ্রিল ২০২৬
হবিগঞ্জের মনতলায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর উল্টে যাওয়া ওয়াগন। ছবি : এনটিভি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের কাছে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের ছয়টি বগি (ওয়াগন) লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মনতলা ও শাহপুর স্টেশনের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এর ফলে সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামসহ সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটগামী ৯৫১ নম্বর তেলবাহী ট্রেনটি মনতলা স্টেশন অতিক্রম করার প্রায় দেড় কিলোমিটার দূরে শাহপুর স্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ ছয়টি ওয়াগন লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এর মধ্যে একটি ওয়াগন রেলসেতুর নিচে পড়ে যায় এবং বাকি পাঁচটি লাইনের ওপর উল্টে থাকে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার শত শত মানুষ সেখানে ভিড় জমান। উল্টে যাওয়া ওয়াগন থেকে তেল গড়িয়ে পড়তে দেখে স্থানীয়রা যে যেভাবে পেরেছেন পাত্র ভরে তেল সংগ্রহের প্রতিযোগিতায় মেতে ওঠেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও স্থানীয় পুলিশ।

শায়েস্তাগঞ্জ রেলস্টেশন মাস্টার লিটন চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছয়টি ওয়াগন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে বর্তমানে ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে লাইন থেকে ওয়াগনগুলো সরিয়ে না নেওয়া পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়া সম্ভব নয়। তবে আজ রাতের মধ্যেই যোগাযোগ স্বাভাবিক হবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, কুলাউড়া বা আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধারকাজ শুরু হবে। আকস্মিক এই দুর্ঘটনায় বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

ট্রেন দুর্ঘটনা তেলবাহী ট্রেন লাইনচ্যুত রেল যোগাযোগ হবিগঞ্জ
০৯ এপ্রিল ২০২৬
মোবাইলফোনে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু
০৪ এপ্রিল ২০২৬
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা ও শিশুপুত্রের মৃত্যু
০১ এপ্রিল ২০২৬
চকলেট কিনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যমজ দুই শিশুর মৃত্যু
২২ মার্চ ২০২৬
সাত ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু
১৯ মার্চ ২০২৬
নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত : যাত্রীদের জন্য বিকল্প ট্রেন
১৮ মার্চ ২০২৬
ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
১৮ মার্চ ২০২৬
সান্তাহারে ট্রেন দুর্ঘটনা : আহত ৬৬, তদন্তে ৪ সদস্যের কমিটি
১৮ মার্চ ২০২৬
সান্তাহারে ট্রেনের ৯ বগি লাইনচ্যুত : আহত অর্ধশতাধিক যাত্রী
১৩ ফেব্রুয়ারি ২০২৬
ইঞ্জিনের ধাক্কায় ট্রেনের বগি লাইনচ্যুত, রেলকর্মীসহ আহত ৫
০৭ ফেব্রুয়ারি ২০২৬
উদ্ধারকারী ইঞ্জিনের ধাক্কায় বিকল ট্রেনের বগি ক্ষতিগ্রস্ত, অনেক যাত্রী আহত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সন্ধ্যার মধ্যে কালবৈশাখীর আভাস, ২০ জেলায় সতর্ক সংকেত
  2. সংসদে অসুস্থ হয়ে গেলেন জামায়াতের এমপি
  3. বাইপাসকে বাইপাস করতে আরেকটি বাইপাস দরকার : প্রধানমন্ত্রী
  4. বজ্রাঘাতে বাবার মৃত্যু, আহত শিশু
  5. আগামী পাঁচদিনের ঝড়-বৃষ্টির পূর্বাভাসে যা জানা গেল
  6. ৬ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x