হত্যাচেষ্টা মামলা
যুবলীগ নেতা এমদাদুল গ্রেপ্তার
ফাইল ছবি
রাজধানীর গুলশান থানার একটি হত্যাচেষ্টা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের দপ্তর সম্পাদক মো. এমদাদুল হক এমদাদকে গ্রেপ্তার দেখাতে নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (৬ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এই আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
নথি থেকে জানা গেছে, রাজধানীর গুলশান থানার একটি হত্যা চেষ্টা মামলায় এমদাদুল হক এমদাদকে অভিযুক্ত করা হয়েছে। তিনি বর্তমানে অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
এজাহার থেকে জানা গেছে, রাজধানীর ভাটারা থানাধীন নতুনবাজার এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা ও গুলির ঘটনায় এ মামলাটি দায়ের করা হয়। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অসংখ্য ব্যক্তিকে আসামি করা হয়েছে।

আদালত প্রতিবেদক