মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিল পাস
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : এনটিভি
জাতীয় সংসদে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল-২০২৬ পাস হয়েছে। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সংসদে বিলটি উত্থাপন করেন। পরে সংসদ সদস্যদের কন্ঠোভোটে বিলটি পাস হয়।
আজ শুক্রবার (১০ এপ্রিল) সাপ্তাহিক সরকারি ছুটির দিনেও চলছে সংসদ অধিবেশন। সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে প্রথম অধিবেশনের ১৩তম দিনের অধিবেশন শুরু হয়।
অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

নিজস্ব প্রতিবেদক