Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৬:৪৫, ১৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৬:৫০, ১৭ এপ্রিল ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৬:৪৫, ১৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৬:৫০, ১৭ এপ্রিল ২০২৬
আরও খবর
ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি : শিক্ষামন্ত্রী
পুনঃনিরীক্ষণের আবেদন করলে সম্পূর্ণ খাতা দেখা হবে : শিক্ষামন্ত্রী
শিক্ষার মানোন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার : শিক্ষামন্ত্রী
বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই : শিক্ষামন্ত্রী
প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান প্রক্রিয়া শুরু হচ্ছে অক্টোবরে

শিক্ষক নিয়োগে দুর্বলতা অনুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করা হবে : শিক্ষামন্ত্রী

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৬:৪৫, ১৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৬:৫০, ১৭ এপ্রিল ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৬:৪৫, ১৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৬:৫০, ১৭ এপ্রিল ২০২৬
দিনাজপুরে হাবিপ্রবির ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি : এনটিভি

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষক নিয়োগে যদি কোথাও দুর্বলতা থাকে, তা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে—মাইক্রো লেভেলে—পর্যবেক্ষণ করা হবে। কোনো মেধাবী শিক্ষক যেন বাদ না পড়ে, তা নিশ্চিত করা হবে। অতীতে যদি কোনো ভুল হয়ে থাকে, ভবিষ্যতে তা আর হবে না।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতেই হবে, কারণ মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। দুঃখজনক হলেও সত্য—শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য বাজেট চাওয়া হয় না, সবাই শুধু ভৌত অবকাঠামোর জন্য বাজেট চায়।

শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আগামীর বাংলাদেশ গড়ার কারিগর তোমরাই, আর তোমাদের গড়ে তুলবেন শিক্ষকরা। বিশ্বায়নের এই যুগে টিকে থাকতে হলে যোগ্য ও দক্ষ হিসেবে নিজেদের তৈরি করতে হবে। শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারলে জনসংখ্যা কোনো বোঝা নয়, বরং সম্পদে পরিণত হবে।

মন্ত্রী আরও বলেন, হাবিপ্রবিকে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হবে। অথচ এখানে এখনও নার্সিং বিভাগ নেই, যেখানে বিশ্বজুড়ে নার্সিং পেশার ব্যাপক চাহিদা রয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মানসম্পন্ন গবেষণা কার্যক্রম বাড়াতে হবে। উন্নয়ন হবে ফলাফলের ভিত্তিতে—যত বেশি আন্তর্জাতিক মানে এগোবে, বরাদ্দও তত বাড়বে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জনগণের টাকায় লেখাপড়া করছে। শিক্ষার্থীর পেছনে বছরে প্রায় ৮ লাখ টাকা ব্যয় করা হয়। তাই শিক্ষার্থীদের জনগণের প্রতি দায়বদ্ধ থাকতে হবে।

হাবিপ্রবির উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. এনামউল্ল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী, রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী এবং দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাবিপ্রবির প্রোভিসি অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান ও প্রক্টর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক হাসান ও উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মহিদুল হাসান।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শিক্ষক নিয়োগ দুর্বলতা

সংশ্লিষ্ট সংবাদ: শিক্ষামন্ত্রী

১০ আগস্ট ২০২৬
পুনঃনিরীক্ষণের আবেদন করলে সম্পূর্ণ খাতা দেখা হবে : শিক্ষামন্ত্রী
০৯ আগস্ট ২০২৬
শিক্ষার মানোন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার : শিক্ষামন্ত্রী
২১ জুলাই ২০২৬
সাড়ে ৩ লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ভাইকে কুপিয়ে হত্যা
  2. সমাধান আমাদের হাতে আছে, কিন্তু ক্ষমতা আপনার হাতে : হাসনাত আবদুল্লাহ
  3. গাজীপুরে চলন্ত বাসের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২
  4. দেশের ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
  5. র‌্যাবের পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের উদ্যোগ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x