Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১৮:৫৫, ২০ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:৫৭, ২০ এপ্রিল ২০২৬
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১৮:৫৫, ২০ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:৫৭, ২০ এপ্রিল ২০২৬
আরও খবর
বঙ্গোপসাগরে মাছ ধরার দুটি ট্রলারডুবি, ১৬ জেলে উদ্ধার হলেও নিখোঁজ ২
মেঘনায় মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু
ইলিশের মৌসুমে জেলেদের জালে ইলিশ নেই
জেলের জালে রাসেল ভাইপার
১০ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড

নিষেধাজ্ঞার ৫০ দিন পার হলেও মেলেনি সহায়তা

এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১৮:৫৫, ২০ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:৫৭, ২০ এপ্রিল ২০২৬
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১৮:৫৫, ২০ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:৫৭, ২০ এপ্রিল ২০২৬
মাছ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞায় এখনও মানবিক সহায়তার চাল পায়নি পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের জেলেরা। ছবি : এনটিভি

ইলিশ অভয়াশ্রমকেন্দ্র তেঁতুলিয়া নদীতে মাছ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞার ৫০ দিন  পার হয়ে গেলেও মানবিক সহায়তার চাল পায়নি পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের জেলেরা। চাল না পাওয়ায় মানবতের জীবনযাপন করছে কর্মহীন এসব জেলে।

অভিযোগ ওঠেছে, ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও কয়েকজন ইউপি সদস্য জেলেদের  বরাদ্দের চাল আত্মসাতের অপচেষ্টা করছেন। যে কারণে বরাদ্দের চাল বিতরণ না করে গড়িমিসি করছেন তারা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান।

উপজেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, ইলিশ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে ইলিশ অভয়াশ্রমকেন্দ্র তেঁতুলিয়া নদীতে  দুই মাসের (মার্চ-এপ্রিল)  নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞায় কর্মহীন জেলেদের ভিজিএফ কর্মসূচির আওতায় উপজেলার একটি পৌরসভা  ও নয়টি ইউনিয়নের ছয় হাজার জেলের  জন্য ৮০ কেজি করে ৪৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। গত ২৪ ফেব্রুয়ারি বরাদ্দের চাল খাদ্য গুদাম থেকে উত্তোলন এবং  ২৬ ফেব্রুয়ারি জেলেদের মধ্যে বিতরণ করার নির্দেশ দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইতোমধ্যে আটটি ইউনিয়ন ছাড়া বাকি সব ইউনিয়ন ও পৌরসভার নিবন্ধিত জেলেদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। শুধু চন্দ্রদ্বীপ ইউনিয়নের জেলেদের মধ্যে চাল বিতরণ করা হয়নি।

চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, ইউনিয়নের এক হাজার ৪৫৫ নিবন্ধিত জেলের অনুকূলে ১১৬ দশমিক ৪০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। প্রতি জেলে মাসিক ৪০ কেজি করে দুই মাসে ৮০ কেজি করে চাল পাবেন।  নিষেধাজ্ঞা শুরুর আগেই জেলেদের মধ্যে চাল বিতরণ করার কথা থাকলেও নিষেধাজ্ঞার ৫০ দিন পার হলেও জেলেদের মধ্যে চাল বিতরণ করেননি চন্দ্রদ্বীপ ইউপির প্যানেল চেয়ারম্যান মো. আবুল বশার মৃধা।

চন্দ্রদ্বীপ ইউপির একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতিবার বরাদ্দ পাওয়ার পর পরই চাল বিতরণ করা হয়। তবে এ বছর চেয়ারম্যান  প্রতি জেলে নামে ১০ কেজি করে চাল কম দেওয়ার জন্য বিভিন্ন মহলে দেন-দরবার করছেন। প্রশাসন ও কয়েকজন ইউপি সদস্যকে ম্যানেজ করতে না পারায় চাল বিতরণ করছেন না।

চন্দ্রদ্বীপ ইউনিয়নের জেলেরা জানায়, নদীতে নিষেধাজ্ঞা থাকায় তারা মাছ ধরতে পারছে না। মাছ ধরা বন্ধ থাকায় তাদের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। এ সময় সরকার যে সহায়তার চাল দেয় তা দিয়ে তাদের সংসার চলে। সেই  চালও না দেওয়ায় পরিবার-পরিজন নিয়ে তারা বিপাকে আছেন।

চন্দ্রদ্বীপ ইউনিয়নের জেলে মো. সোহেল বলেন, ‘নদীতে মাছ ধরতে না পারায় আয়-রোজগার বন্ধ হয়ে আছে। সরকারের দেওয়া চালও পাইনি।  স্ত্রী-সন্তান নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি।’

আরেক জেলে আনোয়ার মাঝি বলেন, সব ইউনিয়নে চাল দেওয়া শেষ। খালি আমাগো চেয়ারম্যান চাল দেয় না।  চাল না দিলে আমরা খামু কী?

এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রদ্বীপ ইউপির প্যানেল চেয়ারম্যান মো. আবুল বশার বলেন, আত্মসাতের জন্য চাল বিতরণ করছি না, এ কথা মিথ্যা। ট্রলার না পাওয়ায় গোডাউন থেকে চাল ছাড়িয়ে আনতে পারছি না। বুধবার চাল ছাড়িয়ে আনব, তারপর বিতরণ করব।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ বলেন, ‘নিষেধাজ্ঞা সফল করার জন্য ফেব্রুয়ারি মাসেই চাল বিতরণ করার নিদের্শ দেওয়া হয়েছে। চন্দ্রদ্বীপ ইউনিয়নে কেন এখনও চাল বিতরণ করা হয়নি, তা খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আত্মসাৎ কিংবা মাপে কম দেওয়ার সুযোগ নেই। মৎস্যবিভাগের প্রতিনিধির উপস্থিতিতে চাল বিতরণ করা হবে।

নিষেধাজ্ঞা সহায়তার চাল জেলে

সংশ্লিষ্ট সংবাদ: নিষেধাজ্ঞা

৩১ মে ২০২৬
তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, খোলা করমজল পর্যটনকেন্দ্র
৩০ এপ্রিল ২০২৬
চাঁদপুরে জাটকা ধরায় দুই মাসে ২০৯ জেলের কারাদণ্ড
১৬ এপ্রিল ২০২৬
সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লঘুচাপ ও ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. শিক্ষকদের সম্মানি পর্যায়ক্রমে বাড়ানো হবে : প্রধানমন্ত্রী
  3. নতুন ভিসা নীতিমালা চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন
  4. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. মানহীন ও ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য বিক্রি, ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা
  6. লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্র বন্দরে সতর্কবার্তা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x