Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
১৫:০০, ২৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:০২, ২৭ এপ্রিল ২০২৬
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
১৫:০০, ২৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:০২, ২৭ এপ্রিল ২০২৬
আরও খবর
স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
ব্যবসায়ীকে গলা কেটে হত্যার অভিযোগ স্ত্রী-সন্তানের বিরুদ্ধে
আদালত এলাকায় আসামির ছবি তুলতে পুলিশের বাধা
পাচারের সময় বাসে মিলল জীবিত তক্ষক, নারীসহ আটক ২
ট্রলার চালক হত্যা : দুই আসামির যাবজ্জীবন
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার

‘জেল খাটার অভিজ্ঞতা’ বুঝতে হোসাইনকে হত্যা করে বন্ধুরা!

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
১৫:০০, ২৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:০২, ২৭ এপ্রিল ২০২৬
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
১৫:০০, ২৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:০২, ২৭ এপ্রিল ২০২৬
গ্রেপ্তার আসামিদের নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : এনটিভি অনলাইন

‘জেল খাটার অভিজ্ঞতা কেমন হয় বুঝতে’ নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছর বয়সী হোসাইনকে হত্যা করেছে তারই সমবয়সী কিশোর বন্ধুদের একটি দল। আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।

নিহত হোসাইন তার বাবার সঙ্গে শহরে ফুল বিক্রি করত। গত ১৮ এপ্রিল থেকে নিখোঁজ থাকার পর ২৩ এপ্রিল বিকেলে ফতুল্লার দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনি এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, হত্যার মূল পরিকল্পনাকারী সাইফুল, তানভীর ও ইউনুস। তারা নিজেদের মধ্যে আলোচনা করেছিল যে, ‘হত্যা করলে জেলে যেতে হয়’ -এই অভিজ্ঞতা নেওয়ার ইচ্ছা থেকেই তারা হত্যার ছক কষে।

পরিকল্পনা অনুযায়ী, পথ দিয়ে যাওয়া শিশু হোসাইনকে গাঁজা সেবনের প্রলোভন দেখিয়ে ফতুল্লা রেলস্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল তাদের আরও তিন সহযোগী রাহাত, হোসাইন ও ওমর। সবাই মিলে হোসাইনকে সেখানে ছুরিকাঘাতে হত্যা করে এবং মরদেহ ফেলে পালিয়ে যায়।

মরদেহ উদ্ধারের পরপরই তদন্তে নামে পুলিশ। প্রথমে ইয়াসিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পর্যায়ক্রমে আরও পাঁচ কিশোরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ৪ জন এজাহারভুক্ত এবং তদন্তে আরও ২ জনকে শনাক্ত করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, মামলার প্রধান আসামি ইয়াসিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরিটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখনও একজন পলাতক রয়েছে, তাকে ধরতে অভিযান অব্যাহত আছে।

নারায়ণগঞ্জ হত্যা

সংশ্লিষ্ট সংবাদ: নারায়ণগঞ্জ

০২ মে ২০২৬
কাঁচপুর সেতুর পিলারের খাদ থেকে ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার
২৬ এপ্রিল ২০২৬
কেওডালা-কায়েতপাড়া সেতুর নির্মাণ শুরু
২৬ এপ্রিল ২০২৬
লন্ডন প্রবাসীর বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে ২৭ লাখ টাকাসহ মালামাল লুট
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হেলে পড়েছে দুই বহুতল ভবন, আতঙ্কে স্থানীয়রা
  2. বৃষ্টি কতদিন চলতে পারে, ৫ দিনের পূর্বাভাসে জানাল আবহাওয়া অফিস
  3. ঢাকায় কি আজও বৃষ্টি হতে পারে, যা জানাল আবহাওয়া অফিস
  4. বৃষ্টির পূর্বাভাস নিয়ে লঘুচাপের বিস্তার : কমতে পারে যেদিন থেকে
  5. এশিয়ার গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খল গড়ে তুলতে এডিবির নতুন উদ্যোগ
  6. উপবৃত্তির প্রলোভনে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x