ঢাকা বারের চাঁদা বিকাশে পরিশোধ করতে পারবেন সদস্যরা
ঢাকা আইনজীবী সমিতিতে কার্যক্রমের উদ্বোধন করেছেন সমিতির সেক্রেটারি ও সভাপতি।
ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) আইনজীবীরা বিকাশের মাধ্যমে এখন থেকে বাৎসারিক চাঁদা পরিশোধ করার সুযোগ পাবেন।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা আইনজীবী সমিতিতে এই কার্যক্রমের উদ্বোধন করেন সমিতির সেক্রেটারি ও সভাপতি।
বারের সেক্রেটারি অ্যাডভোকেট নজরুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, এখন থেকে সদস্যরা ঢাকা আইনজীবী সমিতির বাৎসারিক চাঁদা ব্যাংকে না গিয়ে বিকাশে দেশের যে কোনো জায়গা থেকে পরিশোধ করতে পারবেন। এতে আইনজীবীদের সময় ও ঝামেলা অনেক কমে যাবে।
নজরুল ইসলাম বলেন, ঢাকা আইনজীবী সমিতিতে মোট সদস্য রয়েছেন ৩১ হাজারের বেশি। সমিতির ওয়েবসাইটে প্রবেশ করেই সদস্য নম্বরে ক্লিক করে সহজেই বারের চাঁদা পরিশোধ করতে পারবেন আইনজীবীরা।

আদালত প্রতিবেদক