নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা সাগর কারাগারে
চাঁদা দাবির মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের বনানী থানার সাংগঠনিক সম্পাদক সুফি সাগর শামসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এই আদেশ দেন।
বিষয়টি বাদীর আইনজীবী রাওমান স্মিতা নিশ্চিত করেচেন। তিনি বলেন, গত ২৩ আগস্ট সুফি সাগরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। আদালত তাকে শর্ত সাপেক্ষে জামিন দেন। জামিন পেয়ে পুনরায় প্রতারণার নানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি। আমরা তার জামিন বাতিলের আবেদন করি। শুনানি শেষে আদালত তার জামিন বাতিল করে এ আদেশ দেন।
আইনজীবী স্মিতা বলেন, সুফি সাগর শামসের বিরুদ্ধে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন আদালতে মামলা করেন। মামলার পর গত ২৭ আগস্ট গ্রেপ্তার হন, পরে তিনি জামিনে মুক্তি পান। পরে গতকাল ২৩ সেপ্টেম্বর আদালত তার জামিনের আবেদন নাকচ করে কারাগারে প্রেরণ করা হয়।
আরজি থেকে জানা গেছে, আসামি গত ২৩ জুন ও ৩০ জুন হামদর্দের কাছে এক কোটি টাকা দাবি, প্রতিষ্ঠানের ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি, প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার হুমকি এবং ভয়ভীতি দেখান। দীর্ঘদিন ধরে হামদর্দের নাম ও প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে অর্থ আদায়ের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন তিনি।

আদালত প্রতিবেদক