Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
০৮:৩৫, ৩০ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:৩৮, ৩০ এপ্রিল ২০২৬
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
০৮:৩৫, ৩০ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:৩৮, ৩০ এপ্রিল ২০২৬
আরও খবর
মাদককারবারি দম্পতি আটক, গাঁজাসহ মোটরসাইকেল জব্দ
১০ বছরেও শেষ হয়নি ১০ কিলোমিটার সড়কের কাজ
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২৫
ব্রাহ্মণবাড়িয়ায় এইচআরডিএস’র সভাপতি আব্দুল্লাহ, সম্পাদক সুজন
জরাজীর্ণ ঘরে বসবাস, জমসিদের পরিবার পাচ্ছে নতুন ঘর

টানা বৃষ্টিতে মহাসড়ক বেহাল, গর্তে আটকে যানবাহন

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
০৮:৩৫, ৩০ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:৩৮, ৩০ এপ্রিল ২০২৬
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
০৮:৩৫, ৩০ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:৩৮, ৩০ এপ্রিল ২০২৬
টানা ভারী বর্ষণে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে আটকা পড়া পিকআপ ভ্যানে ধাক্কা দিচ্ছে পুলিশ সদস্যরা। ছবি : এনটিভি অনলাইন

টানা ভারী বর্ষণে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক এখন এক চরম ভোগান্তির নাম। সংস্কারের অভাবে সড়কের পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। বৃষ্টির পানি ও কাদা জমে সড়কটি বর্তমানে যানবাহন চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের বিশ্বরোড মোড়ের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিটুমিন উঠে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে এসব গর্তে পানি জমে থাকায় চালকরা গর্তের গভীরতা বুঝতে পারছেন না, যা অনেকটা ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।

এমন পরিস্থিতিতে গতকাল বুধবার (২৯ এপ্রিল) বিকেলে একটি মালবাহী পিকআপ ভ্যান কাদা ও গর্তে আটকে পড়লে মহাসড়কের একপাশে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। এর পরপরই একই স্থানে আরও বেশ কিছু ছোট-বড় যানবাহন আটকা পড়ে। এতে মহাসড়কের দীর্ঘ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

খবর পেয়ে বিকেলেই ঘটনাস্থলে পৌঁছায় খাঁটিহাতা হাইওয়ে পুলিশ। বৃষ্টির কাদা উপেক্ষা করেই পুলিশ সদস্যরা আটকে পড়া যানবাহন উদ্ধারে সরাসরি মাঠে নামেন। দীর্ঘ প্রচেষ্টার পর যানবাহনগুলো উদ্ধার করা সম্ভব হলে ধীরগতিতে যান চলাচল শুরু হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান জানান, সড়কের অবস্থা এমনিতেই নাজুক ছিল, তার ওপর টানা বৃষ্টিতে বড় গর্ত তৈরি হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। আমরা তাৎক্ষণিকভাবে আটকা পড়া গাড়িগুলো উদ্ধার করেছি এবং যানজট নিরসনে কাজ চালিয়ে যাচ্ছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি বারবার অবহিত করার পর দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

হাইওয়ে পুলিশের তৎপরতায় ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড দ্রুত মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশে সংস্কার কাজ শুরু করে। প্রাথমিকভাবে ইট ও রাবিশ ফেলে গর্তগুলো ভরাট করা হলে রাতের দিকে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে। তবে স্থায়ী সংস্কার না হওয়া পর্যন্ত বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা থেকেই যাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

ব্রাহ্মণবাড়িয়া ঢাকা-সিলেট মহাসড়ক সড়কের বেহাল দশা

সংশ্লিষ্ট সংবাদ: ব্রাহ্মণবাড়িয়া

১৬ মে ২০২৬
১০ বছরেও শেষ হয়নি ১০ কিলোমিটার সড়কের কাজ
১৬ মে ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২৫
১৪ মে ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় এইচআরডিএস’র সভাপতি আব্দুল্লাহ, সম্পাদক সুজন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে ফেরত
  2. আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে প্রতিটি গ্রাম উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে : প্রধানমন্ত্রী
  3. বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. দেশের উন্নয়নে স্থল ও নৌপথ সমান গুরুত্বপূর্ণ : সেতুমন্ত্রী
  5. শাহ আলী মাজারে হামলায় জামায়াতের দূরতম সম্পর্কও নেই : সেলিম উদ্দিন
  6. সৎমাকে হত্যা, ছোট বোনদের সাক্ষ্যে ফাঁসির মঞ্চে বড় ভাই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x