Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:০০, ০১ মে ২০২৬
আপডেট: ১৫:০১, ০১ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:০০, ০১ মে ২০২৬
আপডেট: ১৫:০১, ০১ মে ২০২৬
আরও খবর
বিদায় অনুষ্ঠান শেষে প্রধান শিক্ষককে গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছে দিলেন ডিপিইও
সুন্দরবনে ৩৯ জেলেকে অপহরণ, মুক্তিপণ দাবি
বরখাস্ত উপ-খাদ্য পরিদর্শক কারাগারে
পবিপ্রবিতে ১০ম দিনের মতো চলছে ধর্মঘট
বনকর্মীর গুলিতে জেলে নিহত, ব্যাপক ক্ষোভ শ্যামনগরে

দুই মাস নিষেধাজ্ঞার পর পটুয়াখালীর জেলেপাড়ায় ফিরছে প্রাণচাঞ্চল্য

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:০০, ০১ মে ২০২৬
আপডেট: ১৫:০১, ০১ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:০০, ০১ মে ২০২৬
আপডেট: ১৫:০১, ০১ মে ২০২৬

দীর্ঘ দুই মাসের নিষেধাজ্ঞা শেষে গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনগত মধ্যরাত থেকে পটুয়াখালীর অভয়াশ্রম খ্যাত তেঁতুলিয়া নদীসহ দেশের পাঁচটি অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ শিকার শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় মাছ শিকারে ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালীর জেলেরা। এতে জেলার বাউফল, কলাপাড়া, গলাচিপা, দশমিনা ও রাঙ্গাবালীসহ বিভিন্ন উপজেলার জেলেদের মাঝে কর্মচাঞ্চল্য ও স্বস্তি ফিরে এসেছে।

সরকার ইলিশ সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলা জেলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার এলাকায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে থাকে। এ সময় নদীতে সব ধরনের মাছ শিকার, পরিবহণ ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ থাকে।

নিষেধাজ্ঞা শেষ হওয়ায় পটুয়াখালীর বিভিন্ন উপজেলার অধিকাংশ জেলে ইতোমধ্যে নদীতে মাছ শিকারে নেমে পড়েছেন। বাউফল উপজেলার ধুলিয়া ও নওমালা, কলাপাড়ার লালুয়া ও মহিপুর, গলাচিপার পানপট্টি, দশমিনার বেতাগী সানকিপুর এবং রাঙ্গাবালীর বিভিন্ন চরাঞ্চলে জেলেদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। এর মধ্যে কেউ আবার ট্রলারে জাল তুলছেন, কেউ ইঞ্জিন মেরামত করছেন, আবার কেউ জ্বালানি ও বরফ সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন।

বাউফলের জেলে মো. রাশেদ বলেন, ‘দুই মাস নদীতে যেতে পারিনি, সংসার চালাতে খুব কষ্ট হয়েছে। এখন আবার মাছ ধরতে পারবো—এই আশাতেই দিন গুনছিলাম।’

কলাপাড়া উপজেলার মহিপুরের জেলে আব্দুল করিম বাসসকে বলেন, নিষেধাজ্ঞা মেনে চলেছি, কারণ এতে ইলিশ বাড়ে। তবে এই সময়ে যে চাল সহায়তা দেওয়া হয়, তা আমাদের জন্য পর্যাপ্ত না। আগামীতে প্রণোদনা বাড়ানোর দাবি জানাই সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি।

গলাচিপার জেলে নুর ইসলাম বাসসকে বলেন, নদীতে মাছ বাড়লে আমাদেরই লাভ। কিন্তু দুই মাস কাজ না থাকায় অনেকেই ঋণ করতে বাধ্য হয়েছেন। এখন মাছ পেলে সেই ঋণ শোধ করতে পারবো বলে আশা করছি।

রাঙ্গাবালীর চরাঞ্চলের জেলে সেলিম মাঝি বাসসকে বলেন, নিষেধাজ্ঞা শেষে নদীতে নামার প্রস্তুতি শেষ করেছি। আমরা চাই সরকার আমাদের পাশে থাকুক, তাহলে নিয়ম মেনে চলা আরও সহজ হবে।

জেলেরা বাসসকে জানান, নিষেধাজ্ঞার সময় সরকারিভাবে খাদ্য সহায়তা পেলেও তা পরিবার-পরিজন নিয়ে চলার জন্য পর্যাপ্ত নয়। ফলে অনেককে বিকল্প কাজ খুঁজতে হয়েছে, আবার কেউ কেউ ধার-দেনা করে সংসার চালিয়েছেন।

এদিকে স্থানীয় মৎস্য বিভাগ জানিয়েছে, এ বছরের নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়িত হওয়ায় নদীতে ইলিশের উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জেলেদের সচেতনতা ও প্রশাসনের কঠোর নজরদারির ফলে অবৈধ মাছ শিকার অনেকটাই কমেছে।

বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ বাসসকে বলেন, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার প্রতিবছর নির্দিষ্ট সময়ের জন্য এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে থাকে। পটুয়াখালীর বিভিন্ন উপজেলায় প্রশাসন, কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ তৎপরতায় এবারের নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এতে নদীতে মা ইলিশ সংরক্ষণ হয়েছে এবং নতুন প্রজন্মের ইলিশ বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এম এম পারভেজ আরও বলেন, নিষেধাজ্ঞাকালীন সময়ে নিবন্ধিত জেলেদের মাঝে সরকারিভাবে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতে এ সহায়তার পরিধি বাড়ানোর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করছে। পাশাপাশি জেলেদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে; যাতে তারা নিষেধাজ্ঞার সময় আর্থিক সংকটে না পড়েন।

পটুয়াখালী জেলে প্রাণচাঞ্চল্য
১৫ এপ্রিল ২০২৬
পটুয়াখালীতে বিপুল সামুদ্রিক মাছসহ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ
০৩ এপ্রিল ২০২৬
জেলের জালে ধরা পড়ল ৪০ কোরাল
২০ মার্চ ২০২৬
পটুয়াখালীতে আটক সন্দেহজনক পপিসিডের নমুনা পরীক্ষাগারে
১৪ মার্চ ২০২৬
নিষেধাজ্ঞার ১৪ দিন পার, বরাদ্দ হলেও চাল পাননি জেলেরা
০৯ মার্চ ২০২৬
এনটিভির পটুয়াখালী প্রতিনিধি কাজল বরণ দাসের বাবা আর নেই
০২ মার্চ ২০২৬
মাদক সেবনে বাধা দেওয়ায় হোটেল মালিককে হাতুড়িপেটার অভিযোগ
২০ ফেব্রুয়ারি ২০২৬
পটুয়াখালীতে সাকিল মৃধা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
১৪ ফেব্রুয়ারি ২০২৬
ভালোবাসা দিবসেও ফাঁকা কুয়াকাটা সমুদ্র সৈকত
১৬ জানুয়ারি ২০২৬
শীতে রাস্তার কুকুরের জন্য দেওয়া হলো বস্তার তৈরি বিছানা
১১ জানুয়ারি ২০২৬
প্রেমিকের জন্য পায়রা সেতু থেকে কলেজছাত্রীর নদীতে ঝাঁপ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নজরদারিতে আদ-দ্বীন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা
  2. আদ-দ্বীন হাসপাতালে মারা যাওয়া শিশুদের বয়স এক থেকে দুই দিন
  3. পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্নের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর
  4. পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা
  5. শেষ মুহূর্তে প্রত্যাশিত দামে পশু পেয়ে খুশি ক্রেতারা, অসন্তুষ্ট বিক্রেতা
  6. সন্ধ্যার মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x