Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১০:৩০, ১৭ মে ২০২৬
আপডেট: ১০:৩২, ১৭ মে ২০২৬
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১০:৩০, ১৭ মে ২০২৬
আপডেট: ১০:৩২, ১৭ মে ২০২৬
আরও খবর
পটুয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০
চাম্বল গাছ আতঙ্কে উপকূলের মানুষ
গোমতীর পানি বৃদ্ধি, চরাঞ্চলে সহস্রাধিক কৃষকের ফসলের ক্ষতি
স্থায়ী বাঁধের অভাবে ২৫ বছরে বিলীন আড়াই কিলোমিটার কুয়াকাটা সৈকত
যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত, তীব্র ভাঙনের কবলে সিরাজগঞ্জের চরাঞ্চল

চরাঞ্চলে প্রাকৃতিকভাবে বেড়ে উঠছে কোরবানির পশু, লাভের আশায় খামারিরা

এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১০:৩০, ১৭ মে ২০২৬
আপডেট: ১০:৩২, ১৭ মে ২০২৬
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১০:৩০, ১৭ মে ২০২৬
আপডেট: ১০:৩২, ১৭ মে ২০২৬
পটুয়াখালীর বাউফল উপজেলার চরাঞ্চলে উন্মুক্ত চারণভূমিতে প্রাকৃতিকভাবে বেড়ে উঠছে কোরবানির পশু। ছবি : এনটিভি অনলাইন

পটুয়াখালীর বাউফল উপজেলার চরাঞ্চলে উন্মুক্ত চারণভূমিতে প্রাকৃতিকভাবে দেশীয় জাতের গরু, মহিষ, ছাগল ও ভেড়া পালন করছেন প্রান্তিক কৃষক ও খামারিরা। বছরের বেশির ভাগ সময় চরাঞ্চলের সবুজ ঘাস ও লতাপাতা খেয়ে বড় হয়ে ওঠা এসব গবাদিপশুর চাহিদা কোরবানির ঈদ সামনে রেখে বেড়ে গেছে। খামারিরা বলছেন, ক্ষতিকারক ইনজেকশন বা কৃত্রিম খাবার ব্যবহার না করায় এসব পশুর মাংস সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত হওয়ায় ক্রেতাদের আগ্রহও বেশি।

জানা গেছে, উপজেলার চরকালাইয়া, চর শৌলা, চর ফেডারেশন, বগির চর, চর কচুয়া, নিমদী, ধানদী, তাতেরকাঠি, চর মমিনপুর, চর বাসুদেবপাশা, কারখানা ও তেঁতুলিয়া নদীবেষ্টিত ইউনিয়ন চন্দ্রদ্বীপসহ ছোট-বড় ২৮টি চরাঞ্চলে উন্মুক্তভাবে গবাদিপশু পালন করা হয়। এসব এলাকার বিশাল প্রাকৃতিক চারণভূমিতে জন্ম নেওয়া ঘাস ও লতাপাতা খেয়েই গরু-মহিষ ও ছাগল-ভেড়া বেড়ে ওঠে।

প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, উপজেলায় রয়েছে ১ লাখ ৯১ হাজার ৬৯৫টি গরু, ১৭ হাজার ৭৫০টি মহিষ, ৫৮ হাজার ৫৬০টি ছাগল এবং ৬ হাজার ৩৫০টি ভেড়া। এর প্রায় ৬৫ শতাংশই চরাঞ্চলে পালন করা হয়।

খামারিরা জানান, সকালে গবাদিপশু গোয়ালঘর থেকে ছেড়ে দেওয়া হয়। দিনভর চারণভূমিতে ঘাস ও লতাপাতা খাওয়ার পর বিকেলে রাখালরা সেগুলো আবার গোয়ালে ফিরিয়ে আনেন। এভাবে প্রাকৃতিক পরিবেশেই পশুগুলো বড় হওয়ায় অতিরিক্ত কৃত্রিম খাবার বা ক্ষতিকারক ইনজেকশনের প্রয়োজন হয় না। এতে উৎপাদন খরচ কমে যায় এবং লাভও বেশি হয়।

স্থানীয় বাজারে ছোট ও মাঝারি গরু ৫০ থেকে ৮০ হাজার টাকা, মহিষ ১ থেকে ২ লাখ টাকা এবং ছাগল-ভেড়া ৫ থেকে ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ইতোমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার বড় ব্যবসায়ীরা স্থানীয় হাটে এসে পশু কিনতে শুরু করেছেন।

চরকালাইয়া এলাকার কৃষক মো. জয়নাল ফরাজি বলেন, চরের গরুগুলোকে কোনো ভিটামিন ইনজেকশন দিতে হয় না। বছরে শুধু একবার কৃমির ওষুধ খাওয়ানো হয়। এতে খরচ কম হয় এবং লাভ বেশি থাকে।

চর ব্যারেট এলাকার খামারি সোহরাব হাওলাদার জানান, তিনি প্রতি বছর ১০০ থেকে ১৫০টি মহিষ পালন করেন। সারা বছর চরে ঘাস খাইয়ে বড় করার পর কোরবানির মৌসুমে সেগুলো বিক্রি করা হয়। প্রতি মহিষে তার ৪০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত লাভ হয়।

দক্ষিণাঞ্চলের বৃহৎ কালাইয়া বন্দর গবাদিপশুর হাটের ইজারাদার মো. রাজিব আহসান বাবু বলেন, বাউফলসহ ভোলা, পটুয়াখালী, বরিশাল ও বরগুনার চরাঞ্চলে পালন করা গবাদিপশু কালাইয়া হাটে বিক্রি হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা এসে এসব পশু কিনে নিয়ে যান।

বাউফল উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু রায়হান জানান, উপজেলায় প্রায় ২ লাখ ৭২ হাজারের বেশি গবাদিপশু রয়েছে, যার বেশির ভাগই চরাঞ্চলে পালন করা হয়। এ বছর উপজেলায় কোরবানিযোগ্য পশুর সংখ্যা ২৫ হাজার ৬৪৬টি, যা স্থানীয় চাহিদার তুলনায় অনেক বেশি। তিনি বলেন, প্রাকৃতিকভাবে বেড়ে ওঠায় দেশীয় জাতের এসব গবাদিপশুর চাহিদা দেশজুড়ে বাড়ছে। এতে কৃষক ও খামারিরা বেশি লাভবান হচ্ছেন।

পটুয়াখালী কোরবানির পশু চরাঞ্চল

সংশ্লিষ্ট সংবাদ: পটুয়াখালী

১০ জুলাই ২০২৬
পটুয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০
১০ জুলাই ২০২৬
চাম্বল গাছ আতঙ্কে উপকূলের মানুষ
০৮ জুলাই ২০২৬
স্থায়ী বাঁধের অভাবে ২৫ বছরে বিলীন আড়াই কিলোমিটার কুয়াকাটা সৈকত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত
  2. সাভারে আর্জেন্টিনা সমর্থকদের অশ্রুর সাক্ষী হলেন রাষ্ট্রদূত
  3. তিন বিভাগে ভারি বৃষ্টি, নদীবন্দরে সতর্কতা
  4. বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা : মিঠামইন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার
  5. পুকুরের পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু
  6. শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x