Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
২২:১৫, ০১ মে ২০২৬
আপডেট: ২২:১৬, ০১ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:১৫, ০১ মে ২০২৬
আপডেট: ২২:১৬, ০১ মে ২০২৬
আরও খবর
আগামী পাঁচ দিন বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
আগামী ২৪ ঘণ্টায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
রাতের মধ্যে লণ্ডভণ্ড হতে পারে ৭ অঞ্চল, নদীবন্দরে সতর্কতা জারি
যেসব অঞ্চলে সর্বোচ্চ ৮০ কিমি বেগে কালবৈশাখীর পূর্বাভাস
ঢাকাসহ ৪ বিভাগে ভারি বৃষ্টির সতর্কবার্তা, ভূমিধসের শঙ্কা

৫ দিনের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

এনটিভি অনলাইন ডেস্ক
২২:১৫, ০১ মে ২০২৬
আপডেট: ২২:১৬, ০১ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:১৫, ০১ মে ২০২৬
আপডেট: ২২:১৬, ০১ মে ২০২৬
প্রতীকী ছবি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ শুক্রবার (১ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য তুলে ধরা হয়। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়—

শুক্রবার (১ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা :

বৃষ্টিপাত : রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

তাপমাত্রা : সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (২ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা :

বৃষ্টিপাত : খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

তাপমাত্রা : সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (৩ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা :

বৃষ্টিপাত : ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহ ও বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

তাপমাত্রা : সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (৪ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা :

বৃষ্টিপাত : ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

তাপমাত্রা : সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা :

বৃষ্টিপাত : ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাপমাত্রা : সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা : বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা আরও বাড়তে পারে।

আবহাওয়া তাপমাত্রা বৃষ্টি

সংশ্লিষ্ট সংবাদ: আবহাওয়া

৩ ঘন্টা আগে
রাতের মধ্যে লণ্ডভণ্ড হতে পারে ৭ অঞ্চল, নদীবন্দরে সতর্কতা জারি
৫ ঘন্টা আগে
যেসব অঞ্চলে সর্বোচ্চ ৮০ কিমি বেগে কালবৈশাখীর পূর্বাভাস
৫ ঘন্টা আগে
ঢাকাসহ ৪ বিভাগে ভারি বৃষ্টির সতর্কবার্তা, ভূমিধসের শঙ্কা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নেত্রকোনায় বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত
  2. দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস, ২০ জেলায় সতর্কতা
  3. সিলেটে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  4. পটুয়াখালীতে নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার
  5. সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  6. ঢাকায় কি আজও বৃষ্টি হতে পারে, পূর্বাভাসে যা জানা গেল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x