ঢাকায় কি আজও বৃষ্টি হতে পারে, যা জানাল আবহাওয়া অফিস
আবহাওয়া অফিস। ফাইল ছবি
ঢাকায় গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। আজও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ সোমবার (৪ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাসসহ অস্থায়ীভাবে পশ্চিম অথবা উত্তর- পশ্চিম দিক থেকে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়োবাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৩ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল রোববার (৩ মে) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াস।

এনটিভি অনলাইন ডেস্ক