Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১৫:০০, ০৪ মে ২০২৬
আপডেট: ১৫:০১, ০৪ মে ২০২৬
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১৫:০০, ০৪ মে ২০২৬
আপডেট: ১৫:০১, ০৪ মে ২০২৬
আরও খবর
মেহেরপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১২ তরুণ-তরুণী
দোকানের সামনে বোমা সদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট
আইফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার
বাড়ির সামনে থেকে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার
অনলাইন জুয়ার এজেন্টসহ আটক ৪

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১৫:০০, ০৪ মে ২০২৬
আপডেট: ১৫:০১, ০৪ মে ২০২৬
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১৫:০০, ০৪ মে ২০২৬
আপডেট: ১৫:০১, ০৪ মে ২০২৬
মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা বাস মালিক ও মটর শ্রমিক ইউনিয়ন। ছবি : এনটিভি

মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কে গোল্ডেন ট্রাভেলসের চালক ও সুপারভাইজারকে মারধরের ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা বাস মালিক ও মটর শ্রমিক ইউনিয়ন। আজ সোমবার (৪ মে) দুপুর থেকে এই ধর্মঘট শুরু হওয়ায় গুরুত্বপূর্ণ এই সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো সাধারণ যাত্রী।

জানা গেছে, আজ সোমবার দুপুরে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে একটি যাত্রীবাহী বাস ছেড়ে যায়। বাসটি আমঝুপি বাজার এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের উপক্রম হয়। এসময় মোটরসাইকেল আরোহী রাব্বি বাসের চালক সোহেল রানা ও সুপারভাইজারকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পরপরই পরিবহণ শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা তাৎক্ষণিকভাবে ধর্মঘটের ডাক দেন।

আকস্মিক বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন জরুরি প্রয়োজনে বের হওয়া যাত্রীরা। বাস না পেয়ে অনেক যাত্রীকেই বিকল্প হিসেবে ইজিবাইক বা ভ্যানে যাতায়াত করতে দেখা গেছে। এই সুযোগে কিছু অসাধু চালক যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এক ভুক্তভোগী যাত্রী বলেন, জরুরি কাজ থাকলেও কোথাও যেতে পারছি না, বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় যাতায়াত করতে হচ্ছে।

জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, শ্রমিকদের ওপর হামলার ঘটনা মেনে নেওয়া যায় না। দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

একই হুঁশিয়ারি দিয়ে সংগঠনের সভাপতি আহসান হাবীব সোনা জানান, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে বাস চলাচল স্বাভাবিক করা সম্ভব নয়। প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।

মেহেরপুর বাস ধর্মঘট
১৭ মে ২০২৬
বাড়ির সামনে থেকে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার
১৪ মে ২০২৬
ধান মাড়াই নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখম
০৬ মে ২০২৬
বাড়ির সামনে থেকে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার
০৩ মে ২০২৬
মেহেরপুরে ৫৫ কোটি টাকার লিচু বাণিজ্যের সম্ভাবনা
০৩ মে ২০২৬
মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও রহস্যজনক চিরকুট উদ্ধার
২৯ এপ্রিল ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ভেতরে প্রাইভেটকার
২২ এপ্রিল ২০২৬
সাংবাদিকদের নিয়ে মেহেরপুরে প্রেস কাউন্সিলের সেমিনার
১৪ এপ্রিল ২০২৬
মুজিবনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
১৩ এপ্রিল ২০২৬
মেহেরপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
০৩ এপ্রিল ২০২৬
লরি থেকে নামানোর সময় সাড়ে ৪ হাজার লিটার ডিজেল জব্দ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশি ৩ যুবককে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ পরিবারের
  2. সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  4. বৃষ্টি ও লঘুচাপ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার দেখানোর আদেশ
  6. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x