Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আশিকুল ইসলাম, মৌলভীবাজার (বড়লেখা-কুলাউড়া-জুড়ী)
১৫:০৫, ০৪ মে ২০২৬
আপডেট: ১৫:১১, ০৪ মে ২০২৬
আশিকুল ইসলাম, মৌলভীবাজার (বড়লেখা-কুলাউড়া-জুড়ী)
১৫:০৫, ০৪ মে ২০২৬
আপডেট: ১৫:১১, ০৪ মে ২০২৬
আরও খবর
শ্রমিক সংকটে পড়া কৃষকের ধান কেটে দিলেন সংসদ সদস্য
জামালপুরে বজ্রাঘাতে কৃষকসহ নিহত ২
মধ্যরাতের ঝড়ে লণ্ডভণ্ড উপজেলা, আধা ঘণ্টায় নিঃস্ব বহু পরিবার
হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরিতে স্বজনপ্রীতির অভিযোগ
ময়মনসিংহে বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু

হাকালুকিতে কৃষকের আর্তনাদ, ধান বাঁচাতে প্রাণপণ লড়াই

আশিকুল ইসলাম, মৌলভীবাজার (বড়লেখা-কুলাউড়া-জুড়ী)
১৫:০৫, ০৪ মে ২০২৬
আপডেট: ১৫:১১, ০৪ মে ২০২৬
আশিকুল ইসলাম, মৌলভীবাজার (বড়লেখা-কুলাউড়া-জুড়ী)
১৫:০৫, ০৪ মে ২০২৬
আপডেট: ১৫:১১, ০৪ মে ২০২৬
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাওর তীরবর্তী ইউনিয়নগুলোতে এখন কৃষকদের ধান সংগ্রহের প্রাণপণ লড়াই চলছে। ছবি : এনটিভি অনলাইন

টানা কয়েকদিনের কালবৈশাখী ঝড়, বজ্রপাত, অতিবৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকির বোরো ধান। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাওর তীরবর্তী ইউনিয়নগুলোতে এখন কৃষকদের ধান সংগ্রহের প্রাণপণ লড়াই চলছে। তবে প্রতিকূল আবহাওয়ায় পানির নিচ থেকে তোলা ধানে পচন ধরতে শুরু করেছে, অনেক স্থানে দেখা দিচ্ছে অঙ্কুরোদগম। ফলে চরম অনিশ্চয়তায় পড়েছেন এলাকার হাজারো কৃষক।

সরেজমিনে হাকালুকি হাওরের দক্ষিণ তীরের ভূকশিমইল, জয়চণ্ডী ও কাদিপুর ইউনিয়ন ঘুরে দেখা যায়, কৃষকরা নৌকা ও কলাগাছের ভেলা দিয়ে পানির নিচ থেকে আধা-পাকা ধান কেটে আনছেন। শ্রমিকের তীব্র সংকট এবং জ্বালানি তেলের অভাবে হারভেস্টার মেশিন সময়মতো ব্যবহার করা সম্ভব হয়নি। এক বিঘা জমির ধান ঘরে তুলতে ৬ থেকে ৭ হাজার টাকা খরচ হচ্ছে, যেখানে বাজারে ধানের মণ ৯০০-১০০০ টাকা। 

জয়চণ্ডী ইউনিয়নের কৃষক মান্নান মিয়া জানান, রোদ না থাকায় কাটা ধান মাড়াই করা যাচ্ছে না, ফলে স্তূপ করা ধানে পচন ধরছে।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, কুলাউড়ায় এবার ৮ হাজার ৭২০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যার মধ্যে ৪ হাজার ৮০৫ হেক্টর হাওর এলাকায়। অতিবৃষ্টি ও ঢলে প্রায় ৩৮০ হেক্টর জমির ধান সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রভাব পড়েছে প্রায় ৩ হাজার কৃষকের ওপর। তবে ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনিরের দাবি, ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি। তার ইউনিয়নের অর্ধেকের বেশি বোরো ধান ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাওর তীরবর্তী মীরশংকর, কাদিপুর, সাদিপুর, মহেষগৌরী, ভূকশিমইল, জাবদা, জালালাবাদ ও নওয়াগাঁওসহ প্রায় অর্ধ-শতাধিক গ্রামের মানুষ এখন পানির সাথে যুদ্ধ করছে। বছরের একমাত্র ফসল হারিয়ে অনেক পরিবারে এখন খাদ্যাভাবের আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকদের দাবি, আগাম বন্যা ও ঢল থেকে ফসল রক্ষায় টেকসই বাঁধ বা স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করা হোক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন এবং উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন জানান, প্রতিকূল পরিস্থিতির মাঝেও হাওর এলাকায় প্রায় ৮০ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। এছাড়া গতকাল রোববার (৩ মে) থেকে সরকারিভাবে ১ হাজার ৪৪০ টাকা দরে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে, যেখানে একজন কৃষক সর্বোচ্চ ৩ টন ধান বিক্রি করতে পারবেন। এবারের সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৩৫ টন।

কৃষক আর্তনাদ বোরো ধান হাকালুকি হাওর
১৩ মার্চ ২০২৪
নওগাঁয় জিরা চাষে তাক লাগানো সাফল্য!
২৬ ফেব্রুয়ারি ২০২৪
বিল থেকে কৃষকের মরদেহ উদ্ধার
১০ ফেব্রুয়ারি ২০২৪
কিশোরগঞ্জে হলুদ ও বেগুনি রঙের ফুলকপি চাষে কৃষকদের ব্যাপক আগ্রহ
০৪ ফেব্রুয়ারি ২০২৪
নড়াইলে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত
০৪ ফেব্রুয়ারি ২০২৪
চট্টগ্রামে বাঁধ কেটে দেওয়ায় ডুবে গেল হাট-বাজার, ক্ষতিগ্রস্ত কৃষকরা
২২ ডিসেম্বর ২০২৩
গোপালগঞ্জে ৪৭২৩ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা
২২ ডিসেম্বর ২০২৩
যশোরে শীতের সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে খুশির ঝিলিক
০২ ডিসেম্বর ২০২৩
কুমিল্লার মাল্টা চাষে ভাগ্য খুলছে কৃষকের
২৮ নভেম্বর ২০২৩
দিনাজপুরে বাড়তি দামে সার বিক্রি, বিপাকে কৃষকরা
২৩ অক্টোবর ২০২৩
মালচিং পদ্ধতিতে টমেটো চাষে সফল কৃষকরা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জলাবদ্ধতা নিরসন করে চট্টগ্রামবাসীর কষ্ট দূর করাই সর্বোচ্চ অগ্রাধিকার : আমির খসরু
  2. সকাল ৯টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. ২ মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’ দেওয়া হবে : প্রবাসী কল্যাণ মন্ত্রী
  4. বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেপ্তার
  5. বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না : পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল
  6. লঘুচাপ, বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x