Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:১০, ০৬ মে ২০২৬
আপডেট: ১৩:১৪, ০৬ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:১০, ০৬ মে ২০২৬
আপডেট: ১৩:১৪, ০৬ মে ২০২৬
আরও খবর
স্বস্তির নিঃশ্বাস জেলেপল্লীতে, মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামছেন জেলেরা
লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ড. হানিফ
শহীদ জিয়া স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছেন : পানিসম্পদমন্ত্রী 
ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে জখমের ঘটনায় স্বামী গ্রেপ্তার
লক্ষ্মীপুরে মেঘনার পাড় যেন ‘মিনি কক্সবাজার’

নিষেধাজ্ঞা শেষেও ইলিশের দেখা নেই লক্ষ্মীপুরে

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:১০, ০৬ মে ২০২৬
আপডেট: ১৩:১৪, ০৬ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:১০, ০৬ মে ২০২৬
আপডেট: ১৩:১৪, ০৬ মে ২০২৬
লক্ষ্মীপুরের মেঘনায় জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্খিত ইলিশ। ছবি : বাসস

দুই মাসের নিষেধাজ্ঞা শেষেও লক্ষ্মীপুরের মেঘনায় জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্খিত ইলিশ। এখন ইলিশের ভরা মৌসুম। এ সময়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার কথা থাকলেও জালে ইলিশ ধরা পড়ছে না। এতে মাছ ঘাটগুলোতে অলস সময় পার করছেন জেলে ও আড়তদাররা। মাছ না পাওয়ায় হতাশ জেলেরা। মেঘনা নদীতে নাব্য সংকট ও ডুবোচরের কারণে সাগর থেকে ইলিশ আসতে বাধার মুখে পড়ছে। এ কারণে মেঘনায় মাছ ধরা পড়ছে না। আবার সামান্য ইলিশ ধরা পড়লেও তা আকাশ ছোঁয়া দাম। তবে মাস শেষে ইলিশ ধরা পড়বে বলে আশা মৎস্য বিভাগের।

জেলা মৎস্য অধিদপ্তর জানায়, জেলায় প্রায় ৫২ হাজার নিবন্ধিত জেলে রয়েছে। এদের সবাই মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার ১০০ কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীতে মাছ শিকার করে থাকেন এখানকার জেলেরা। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ-এপ্রিল দুই মাস নদীতে ইলিশসহ সকল ধরনের মাছ ধরা বন্ধ ছিল। ৩০ এপ্রিল মধ্য রাত থেকে আবারো পুরোদমে মাছ ধরা শুরু হলেও কাঙ্খিত ইলিশ মিলছে না। এসব এলাকার ছোট-বড় প্রায় ৩০টি মাছ ঘাটে আড়তদার ও জেলেরা মাছ না পাওয়ায় আলস সময় পার করছেন। মাছ না পাওয়ায় খালি হাতে ফিরছেন জেলেরা। পাশাপাশি জ্বালানির তীব্র সংকটেও অনেকেই নদীতে নামতে পারছে না। ইলিশের এমন দুর্দিনে অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে মৎস্য ব্যবসায়ী ও জেলেরা। এতে পরিবার পরিজন নিয়ে  মানবেতর জীবন কাটছে জেলে পরিবার।

জেলেরা জানান, নিষেধাজ্ঞার পর দিন-রাত নদীতে জাল ফেলে যে মাছ পাওয়া যাচ্ছে, তা দিয়ে ইঞ্জিনচালিত নৌকার তেলের খরচও মিলছে না। রোদ বৃষ্টিতে নদীতে খাটলেও মিলছে না প্রত্যাশিত ইলিশ। আবার রয়েছে জ্বালানির তীব্র সংকট। জ্বালানি সংকটের কারণেও অনেকেই নদীতে নামতে পারছে না। এ পরিস্থিতিতে নদীতে যেতে আগ্রহ হারাচ্ছেন মেঘনা পাড়ের জেলেরা। প্রচুর ইলিশ ধরা না পড়ায় মাছঘাটে সরগরম নেই। মিলছে না জমজমাট ইলিশের হাট। বাজারে ইলিশের সরবরাহ নেই বললেই চলে। কিন্তু সামান্য কিছু ইলিশ পেলেও তা দিয়ে হয়না।  বর্তমানে জেলেরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। জেলেদের জালে ইলিশ মাছ ধরা না পড়ায় চরম বিপাকে পড়েছে। এর আগে মার্চ-এপ্রিল দুই মাস নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞার পরেও নদীতে গিয়ে খালি ফিরতে হচ্ছে। সামনের দিনগুলোতে যদি মাছ পাওয়া না যায়, তাহলে দাদনের টাকা কীভাবে শোধ করবো, সেটা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বেশিরভাগ জেলে।

মতিরহাট ঘাটের মাছের আড়তদার মিন্টু মেম্বার বাসসকে বলেন, গত বছর এমন মৌসুমে ঝাঁক ঝাঁকে ইলিশ ধরা পড়েছে। কিন্তু এবার নদীতে ইলিশ খুব কম। মৌসুমের শুরুতে ইলিশ না পেয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছেন জেলেরা। গত দুই বছর আগেও এসময়ে কয়েক টন মাছ আমদানি-রপ্তানি হত। কিন্তু এবার মাছ নাই। কোটি কোটি টাকা ব্যয় করেও কোন লাভ হচ্ছে না। মাছ ধরে জেলেরা তাদের আড়তে বিক্রি করবে এমন শর্তে দাদন নিয়েছেন। নদীতে প্রচুর ইলিশ ধরা না পড়ায় আড়তে মাছ আসছে না। জেলেরা দেনাও শোধ করতে পারছে না। এবার দাদনের টাকা উঠানো অসম্ভব হয়ে পড়বে।

মজু চৌধুরীর হাটে ইলিশ ক্রয় করার সময় কয়েকজন ক্রেতার সাথে কথা হয়। এদের মধ্যে রহিম খান, মারফত মিয়া ও শহিদ উল্যাহ বাসসকে জানান, ইলিশ কিনতে এসেছি। এসে দেখি ঘাটে কোনো ইলিশ নেই। যা দুই একটি মাছ পাওয়া যাচ্ছে, সেগুলোর দামও অনেক বেশি। এক কেজি  ওজনের তিনটি মাছ দেখা গেছে।  দাম শুনে আর কিনতে পারেনি। দাম চাচ্ছে কেজি দুই হাজার টাকা। পরে মাছ না নিয়ে বাড়ি ফিরে যাই।

জেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন বাসসকে জানান, নদীতে ডুবোচর ও নাব্য সংকটের কারণে ইলিশ চলাচলে বাধার সৃষ্টি হয়। প্রচুর বৃষ্টিপাত ও নদীতে পানি বাড়লে ইলিশ ধরা পড়বে। নদীর মোহনা থেকে এখন গভীর সমুদ্র চলে গেছে ইলিশ। মৌসুমের শুরুতে ধরা না পড়লেও আগামী কয়েকদিনের মধ্যে ইলিশ ধরা পড়বে বলে আশা করেন এই মৎস্য কর্মকর্তা। তবে এবার ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৮ হাজার ৫০০ মেট্রিক টন।

লক্ষ্মীপুর নিষেধাজ্ঞা শেষে ইলিশ
২৬ মে ২০২৬
লক্ষ্মীপুরে লঞ্চ সংকটে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি
০৩ মে ২০২৬
স্বর্ণ ব্যবসায়ীরা পেলেন স্মার্ট কার্ড
২০ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে ১১ গ্রামে ঈদ উদযাপন
১৮ জানুয়ারি ২০২৬
লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা 
১১ জানুয়ারি ২০২৬
‘বাংলাদেশি বউ হয়ে আমার জীবন ধন্য’
১৩ ডিসেম্বর ২০২৫
বাসায় ঢুকে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ
২৮ নভেম্বর ২০২৫
রামগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে ২ যুবক নিহত
২৫ নভেম্বর ২০২৫
চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩
২৫ নভেম্বর ২০২৫
রামগতিতে চাঁদাবাজির অভিযোগে আটক ৩
১৮ নভেম্বর ২০২৫
লক্ষ্মীপুরে বিএনপি নেতা হত্যা, ছাত্রদল নেতাসহ আসামি ১৩
  • আরও
সর্বাধিক পঠিত
  1. স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি : আদ-দ্বীনের নির্বাহী পরিচালক
  2. দিল্লিতে ডা. জাহেদকে হেনস্তার তীব্র প্রতিবাদ, ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব
  3. দেশের ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কবার্তা
  4. প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
  5. ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ১ দিনে ২১৬৭ মামলা
  6. এক রাতে ৩ বাড়িতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x