সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও তার স্ত্রী-ছেলের আয়কর নথি জব্দ
সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ফাইল ছবি
দুর্নীতির মামলায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তার স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (১০ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর নথি জব্দ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

আদালত প্রতিবেদক