Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী (কোম্পানীগঞ্জ-কবিরহাট-সুবর্ণচর)
১৬:২০, ১৪ মে ২০২৬
আপডেট: ১৬:২২, ১৪ মে ২০২৬
আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী (কোম্পানীগঞ্জ-কবিরহাট-সুবর্ণচর)
১৬:২০, ১৪ মে ২০২৬
আপডেট: ১৬:২২, ১৪ মে ২০২৬
আরও খবর
নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
মায়ের অভিযোগে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
ভাতিজার অঙ্গহানি করে চাচি উধাও
রূপালী ব্যাংকের ১ কোটি ২৪ লাখ টাকা আত্মসাৎ, ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড
শিশুর শ্লীলতাহানির অভিযোগে অটোরিকশাচালককে গণধোলাই

নোয়াখালীতে কোরবানির জন্য প্রস্তুত দেড় লাখ পশু

আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী (কোম্পানীগঞ্জ-কবিরহাট-সুবর্ণচর)
১৬:২০, ১৪ মে ২০২৬
আপডেট: ১৬:২২, ১৪ মে ২০২৬
আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী (কোম্পানীগঞ্জ-কবিরহাট-সুবর্ণচর)
১৬:২০, ১৪ মে ২০২৬
আপডেট: ১৬:২২, ১৪ মে ২০২৬
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নোয়াখালী জেলায় কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। ছবি : এনটিভি অনলাইন

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নোয়াখালী জেলায় এবার চাহিদার তুলনায় বেশি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। তবে পশুখাদ্যের চড়া দাম এবং সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশের আশঙ্কায় দুশ্চিন্তার ভাঁজ পড়েছে স্থানীয় খামারিদের কপালে।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার ৯টি উপজেলায় এবার কোরবানির জন্য প্রায় ১ লাখ ৫৬ হাজার পশু প্রস্তুত করা হয়েছে। এর বিপরীতে জেলায় পশুর চাহিদা রয়েছে প্রায় ১ লাখ ৫০ হাজার। ফলে চাহিদার তুলনায় এবার প্রায় ৬ হাজার পশু উদ্বৃত্ত থাকবে বলে আশা করা হচ্ছে।

জেলার বিভিন্ন খামারে এখন চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। ক্ষতিকর রাসায়নিক বর্জন করে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কাঁচা ঘাস, খড়, ভুসি, খৈল ও ভুট্টা খাইয়ে পশু মোটাতাজাকরণ করা হচ্ছে। প্রাণিসম্পদ কর্মকর্তাদের নিয়মিত পরামর্শ নিয়ে খামারিরা তাদের পশু বাজারজাত করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন।

কবিরহাট উপজেলার সুপরিচিত ‘নুর জাহান ডেইরি ফার্ম’ এলাকায় তরুণ উদ্যোক্তা তৈরিতে বড় ভূমিকা রাখছে। তবে খামারের সংশ্লিষ্টরা জানান, পশুখাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং ভারতীয় গরুর আশঙ্কায় তারা এবার উৎপাদন কিছুটা কমিয়ে ১১৪টি পশু প্রস্তুত করেছেন। খামারিদের দাবি, সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু আসা বন্ধ না হলে তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হবেন এবং বড় ধরনের লোকসানের মুখে পড়বেন।

এদিকে, কোরবানির হাটের ঝামেলা এড়াতে অনেক ক্রেতা এখন থেকেই খামারগুলোতে ভিড় করছেন। ক্রেতারা জানান, সরাসরি খামার থেকে পশু কিনলে মাংসের মান নিশ্চিত হওয়া যায় এবং দাম নিয়েও প্রতারিত হওয়ার ঝুঁকি কম থাকে।

নোয়াখালী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, জেলায় কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। পশুর স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত মনিটরিং করা হচ্ছে এবং প্রতিটি পশুর হাটে মেডিকেল টিম কাজ করবে। তিনি আরও বলেন, সাধারণত নোয়াখালীতে বাইরের গরু প্রবেশ করে না, তবুও ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধ গরু প্রবেশ ঠেকাতে সরকার কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। খামারিরা যেন ন্যায্যমূল্য পান, সে লক্ষ্যে প্রাণিসম্পদ বিভাগ সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

নোয়াখালী কোরবানি পশু প্রস্তুতি
২০ জুন ২০২৬
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে ৪০ হাজার গাছ রোপণের অঙ্গীকার
১৯ জুন ২০২৬
যাত্রী ছাউনিতে সন্তান জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী
১৯ জুন ২০২৬
সেচ মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
১০ জুন ২০২৬
এনটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর নাহারখিলের পারভীনের পাশে চাটখিল প্রশাসন
০৯ জুন ২০২৬
নোয়াখালীতে দুর্বৃত্তদের গুলিতে রাজমিস্ত্রি হাসপাতালে
০২ জুন ২০২৬
নোয়াখালীতে ছয় ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, স্বর্ণ ও টাকাসহ মালামাল লুট
৩১ মে ২০২৬
বাড়ি ফেরার পথে তরুণকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
২৫ মে ২০২৬
সম্পত্তির বিরোধে হত্যা, ২ বছর পর মা-ছেলের কঙ্কাল উদ্ধার
২৪ মে ২০২৬
হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
১২ মে ২০২৬
স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটি ফাঁকি ও ‘ফি’ আদায়ের অভিযোগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ৭ বছরের শিশুকে বেধড়ক পেটানোর অভিযোগ, মাদ্রাসা শিক্ষক আটক
  2. এবার জৈন্তাপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ, পুলিশ বলছে কিছুই ঘটেনি
  3. দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
  4. সাতক্ষীরা সীমান্তে বিপুল ভারতীয় মালামাল জব্দ
  5. ঢাকা মেডিকেলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস
  6. ট্রাকচাপায় একই পরিবারের তিন জন নিহত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x