বৃষ্টিতে কমেছে বায়ুদূষণ, ঢাকার অবস্থান কত
ঢাকার সকালটা আজ শুরু হয়েছে ঝুম বৃষ্টিতে। এতে ঢাকার বায়ুদূষণের মাত্রা অনেকটাই কমে এসেছে।
আজ রোববার (১৭ মে) বিশ্বে বায়ুদূষণের তালিকায় ২২তম অবস্থানে রয়েছে শহরটি। ঢাকার বাতাস ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে। সকাল ৯টায় ঢাকার একিউআই স্কোর ৭৩।
বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এ তথ্য জানা গেছে।
একিউআই সূচক অনুযায়ী, আজ ২০৭ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে মিসরের কায়রো। ১৯৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। ১৬৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সেনেগালের ডাকার। ১৫৮ স্কোর নিয়ে চতুর্থতে রয়েছে পাকিস্তানের লাহোর এবং ১৫৪ স্কোর নিয়ে উগান্ডার কাম্পালার অবস্থান পঞ্চম।
একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

এনটিভি অনলাইন ডেস্ক