ঢাকায় বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
ফাইল ছবি
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশে মেঘের আনাগোনা বজায় থাকতে পারে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন আকাশের সাথে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) আবহাওয়া অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ সন্ধ্যায় সূর্যাস্ত হবে ৬টা ৪৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২২ মিনিটে।

এনটিভি অনলাইন ডেস্ক